10/24/2026

গোপালগঞ্জে যুবলীগ-ছাত্রলীগের মিছিল থেকে পুলিশের ওপর হামলা, আহত ২

গোপালগঞ্জে যুবলীগ-ছাত্রলীগের মিছিল থেকে পুলিশের ওপর হামলা, আহত ২


 গোপালগঞ্জে যুবলীগ-ছাত্রলীগের মিছিল থেকে পুলিশের ওপর হামলা, আহত ২

গোপালগঞ্জ সদর উপজেলায় নিষিদ্ধ ঘোষিত যুবলীগ ও ছাত্রলীগের মিছিল থেকে টহলরত পুলিশের ওপর হামলার ঘটনা ঘটেছে। এতে দুই পুলিশ সদস্য আহত হওয়ার পাশাপাশি একটি পিকআপ ভ্যান ভাঙচুর করা হয়। শনিবার (২৪ অক্টোবর) দুপুর ৩টার দিকে সদর উপজেলার রঘুনাথপুর এলাকার খেয়াঘাট বুড়িমার গাছতলা এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা মিছিল বের করেন। এ সময় টহল পুলিশের একটি দল মিছিলে বাধা দিতে গেলে মিছিলকারীরা ক্ষুব্ধ হয়ে পুলিশের গাড়িতে লাঠিসোঁটা নিয়ে হামলা চালান। তারা গাড়িটির কাচ ভাঙচুর করেন। ঘটনার বিস্তারিত নিশ্চিত করে গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম জানান, আহত পুলিশ সদস্যদের গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়েছে। সরকারি কাজে বাধা ও হামলার ঘটনায় জড়িতদের গ্রেপ্তার করতে পুলিশের বিশেষ অভিযান চলছে।গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘হামলাকারীদের ধরতে অভিযান চালাচ্ছে পুলিশ।

 বাবাকে নিয়ে মেসির আবেগঘন বার্তা

বাবাকে নিয়ে মেসির আবেগঘন বার্তা


 বাবাকে নিয়ে মেসির আবেগঘন বার্তা

এই স্পেনই এক সময় ছিল লিওনেল মেসির দ্বিতীয় বাড়ি। বার্সেলোনার হয়ে দীর্ঘ দুই দশক কাটিয়েছেন। মনে রাখার মতো অসংখ্য স্মৃতি রয়েছে তার। গতকাল যুক্তরাষ্ট্র থেকে স্পেনে পরিবারসহ এসেছেন আর্জেন্টাইন তারকা। তাকে এক নজর দেখতে ওভিয়েদোতে ভিড় করেছেন অজস্র ভক্ত। স্পেনে ফিরে মনে পড়ল তার বাবার কথা।দীর্ঘ অসুস্থতায় ভুগে এ বছরের ৮ আগস্ট ৬৮ বছর বয়সে না ফেরার দেশে চলে যান মেসিরবাবা হোর্হে মেসি। হোর্হে তো শুধু মেসির বাবা ছিলেন না। তারকা মেসি হয়ে ওঠার নেপথ্যের কারিগর তিনি। প্রিন্সেস অব আস্তুরিয়াস অ্যাওয়ার্ড নিতে স্পেনে পৌঁছে আর্জেন্টাইন তারকা স্মরণ করলেন তার বাবাকে। ওভিয়েদোতে সংবাদ সংস্থা ইএফইকে মেসি বলেন, 'তিনি আমাকে বলতেন, বলটা নিয়ে চেষ্টা করতে। সেটা ভালো হোক বা খারাপ, তাতে সন্তুষ্ট হয়ে থেমে থাকা যাবে না। কারণ, সব সময়ই আরও একটি সুযোগ বা পরবর্তী একটি পদক্ষেপ থাকে।

ক্যারিয়ারে অসাধারণ অর্জন, সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যসেবায় নিজের দাতব্য ফাউন্ডেশনের মাধ্যমে অবদান রাখার স্বীকৃতি হিসেবে ২০২৬ প্রিন্সেস অব আস্তুরিয়াস অ্যাওয়ার্ড পাচ্ছেন মেসি। ২০ বছরেরও বেশি সময়ের ক্যারিয়ারে লা লিগা, চ্যাম্পিয়নস লিগ, বিশ্বকাপ, লিগস কাপ, লিগ ওয়ানসহ অসংখ্য শিরোপা জিতেছেন তিনি। গত রাতে স্পেনে ফিরে আর্জেন্টাইন তারকা নস্টালজিক হয়ে পড়লেন। প্রিন্সেস অব আস্তুরিয়াস অ্যাওয়ার্ড গ্রহণের আগের রাতে মেসি বলেন, 'সবকিছু জেতার সৌভাগ্য হয়েছিল আমাদের। খেলেছি, জিতেছি ও অনেক কিছু অর্জন করেছি। দৈনন্দিন অনুশীলনের অভিজ্ঞতাও ছিল মনে রাখার মতো। সময়টা দারুণ কেটেছে।' রাজা ও রানির সঙ্গে অনুষ্ঠানে অংশ নিতে ওভিয়েদোতে পৌঁছে বাবার সঙ্গে গভীর সম্পর্কের কথা তুলে ধরেন মেসি।

এনসিপির ১৯৫ সদস্যের নতুন কমিটি, বদলে গেছে পদ-পদবি

এনসিপির ১৯৫ সদস্যের নতুন কমিটি, বদলে গেছে পদ-পদবি


 

যুগ্ম আহ্বায়ক হয়েছেন অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন, আরিফুল ইসলাম আদীব, ড. আতিক মুজাহিদ, আব্দুল হান্নান মাসউদ, আলী আহসান জুনায়েদ, সারোয়ার তুষার, আকরাম হুসাইন, সালেহ উদ্দিন সিফাত, ডা. মাহমুদা আলম মিতু, নুসরাত তাবাসসুম, মনিরা শারমিন, ব্যারিস্টার সানি আব্দুল হক, মাহবুব আলম, অ্যাডভোকেট মুজাহিদুল ইসলাম শাহীন, মাওলানা আশরাফ মাহাদী, সুলতান মোহাম্মদ জাকারিয়া, জাবেদ রাসিন, এহতেশাম হক, দিলশানা পারুল, প্রীতম দাশ, সামান্তা শারমিন, ইসহাক সরকার, তারেক এ আদেল, এ কে ফ্লোরা।নতুন কমিটিতে সিনিয়র যুগ্ম সদস্যসচিব হয়েছেন মো. সারজিস আলম ও আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। যুগ্ম সদস্যসচিব পদ পেয়েছেন আলাউদ্দীন মোহাম্মদ (আন্তর্জাতিক), এস এম সাইফ মুস্তাফিজ (কোষাধ্যক্ষ), মো. নিজাম উদ্দিন, নাহিদা সারোয়ার নিভা, ফরিদুল হক, মো. আতাউল্লাহ প্রমুখ।২০২৪ সালের গণ-অভ্যুত্থানের ছাত্রনেতাদের গড়া দল এনসিপি।
নতুন কমিটিতে পূর্বের 'মুখ্য মুখপাত্র' ও 'মুখপাত্র' পদগুলো বাদ দিয়ে বেশ কিছু নতুন পদবি, যেমন সিনিয়র যুগ্ম আহ্বায়ক, যুগ্ম আহ্বায়ক, সিনিয়র যুগ্ম সদস্যসচিব এবং যুগ্ম সদস্যসচিব অন্তর্ভুক্ত করা হয়েছে। পুনর্গঠিত কমিটিতে দলটির ।আহ্বায়ক পদে মো. নাহিদ ইসলাম এবং সদস্যসচিব পদে আখতার হোসেন পূর্বের মতোই বহাল রয়েছেন। অন্যদিকে পুনর্গঠিত কমিটিতে সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে নতুন দায়িত্ব পেয়েছেন নাসীরুদ্দীন পাটওয়ারী ও হাসনাত আবদুল্লাহ। কমিটির সিনিয়র যুগ্ম সদস্যসচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. সারজিস আলম ও আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। এ ছাড়া গুরুত্বপূর্ণ অন্যান্য পদের মধ্যে- আলাউদ্দীন মোহাম্মদ আন্তর্জাতিকবিষয়ক যুগ্ম সদস্যসচিব, এসএম সাইফ মুস্তাফিজ কোষাধ্যক্ষ (যুগ্ম সদস্যসচিব) হিসেবে মনোনীত হয়েছেন। এ ছাড়া মো. নিজাম উদ্দিন, নাহিদা সারোয়ার নিভা, ফরিদুল হক ও মো. আতাউল্লাহ যৌথভাবে যুগ্ম সদস্যসচিবের দায়িত্ব পালন করবেন। নতুন এই বিশাল কমিটিতে মোট ২৪ জন যুগ্ম আহ্বায়ক স্থান পেয়েছেন।গঠনতান্ত্রিক সংস্কারের মাধ্যমে দলকে আরও সুসংগঠিত, গতিশীল ও রাজনৈতিক অঙ্গনে সক্রিয় করতেই এনসিপি এই পুনর্গঠিত কেন্দ্রীয় কমিটি গঠন করেছে বলে বিজ্ঞপ্তিতে ইঙ্গিত দেওয়া হয়েছে।
বসুন্ধরা আবাসিক এলাকার একটি ছাপরা থেকে নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার

বসুন্ধরা আবাসিক এলাকার একটি ছাপরা থেকে নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার

 


বসুন্ধরা আবাসিক এলাকার একটি ছাপরা থেকে নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার


রাজধানীর ভাটারা থানাধীন বসুন্ধরা আবাসিক এলাকার একটি নির্মাণাধীন ভবন থেকে আলমগীর হোসেন নামে এক নিরাপত্তাকর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার রাতে নির্মাণাধীন ভবনের একটি টিনের ছাপরাঘরে মেলে তার লাশ। পুলিশের ধারণা, ওই নিরাপত্তাকর্মীকে গলা টিপে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ গতকাল শুক্রবার সকালে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।ভাটারা থানার এসআই আব্দুল ওয়াদুদ বলেন, বসুন্ধরা আবাসিক এলাকার ওই নির্মাণাধীন ভবনের নিরাপত্তাকর্মী নিহত আলমগীর নাটোরের বাগাতিপাড়া উপজেলার সাইলকোনা গ্রামের প্রয়াত কলিম উদ্দিন প্রামাণিকের ছেলে। তিনি ওই নির্মাণাধীন ভবনেই থাকতেন। খবর পেয়ে বৃহস্পতিবার রাতে ওই নির্মাণাধীন ভবনের টিনের ছাপরাঘর থেকে আলমগীরের মরদেহ উদ্ধার করা হয়। তার গলায় আঙুলের ছাপ, ডান পায়ের হাঁটুর নিচে ক্ষত এবং কানের পাশে আঘাতের চিহ্ন দেখা গেছে। এসব আলামত থেকে ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা তাকে গলা টিপে শ্বাসরোধে তবে হত্যা করেছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। আলমগীর বসুন্ধরা আবাসিক এলাকার একটি নির্মাণাধীন ভবনের নিরাপত্তাকর্মী হিসেবে কাজ করতেন। তাঁর বাড়ি নাটোরের বাগাতিপাড়া থানার সাইলকোনা গ্রামে। তাঁর বাবার নাম মৃত কলিম উদ্দিন প্রামাণিক।

10/23/2026

বাংলাদেশে বেসরকারি খাতে ৬.৩৫ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে জাপান |

বাংলাদেশে বেসরকারি খাতে ৬.৩৫ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে জাপান |


 আগামী পাঁচ বছরে বাংলাদেশে প্রায় ৬ বিলিয়ন মার্কিন ডলার (প্রায় ১ ট্রিলিয়ন ইয়েন) বেসরকারি বিনিয়োগের ব্যবস্থা করবে জাপান।বৃহস্পতিবার (২২ অক্টোবর) জাপানের সংবাদমাধ্যম নিক্কেই এশিয়া এ তথ্য জানিয়েছে। পরে বার্তা সংস্থা রয়টার্সও নিক্কেইর প্রতিবেদনের বরাত দিয়ে এ খবর প্রকাশ করে।প্রতিবেদনে উল্লেখ করা হয়, জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের মধ্যে অনুষ্ঠিত হতে যাওয়া আসন্ন দ্বিপক্ষীয় শীর্ষ সম্মেলনে যৌথ বিবৃতির মাধ্যমে এই ঐতিহাসিক বিনিয়োগের বিষয়টি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে।

এই বিশাল অর্থনৈতিক উদ্যোগের মূল লক্ষ্য হলো বাংলাদেশের সঙ্গে জাপানের দ্বিপক্ষীয় অর্থনৈতিক সহযোগিতা বহুগুণে বৃদ্ধি করা এবং বাংলাদেশকে দক্ষিণ এশিয়ার অন্যতম প্রধান শিল্প ও বিনিয়োগ হাব হিসেবে গড়ে তোলা।

জাপানি বিনিয়োগের প্রধান অগ্রাধিকারপ্রাপ্ত খাতগুলো হলো—দেশে অটোমোবাইল শিল্প এবং উন্নত উৎপাদন খাতের বিকাশ; বিদ্যুৎ ও জ্বালানি খাতের অবকাঠামো আধুনিকায়ন ও নতুন সংযোগ স্থাপন এবং বিশেষ অর্থনৈতিক অঞ্চল তৈরি।জাপানি ট্রেডিং হাউস সুমিতোমো করপোরেশনসহ অন্যান্য আন্তর্জাতিক অংশীদারদের প্রতিষ্ঠিত ‘বাংলাদেশ স্পেশাল ইকোনমিক জোনে’ নতুন নতুন জাপানি প্রতিষ্ঠানের বাণিজ্যিক উপস্থিতি ও উৎপাদন ইউনিট স্থাপন।প্রতিবেদনে বলা হয়েছে, চলতি মাসে জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি জাপানে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে স্বাগত জানাবেন। এ উপলক্ষে অনুষ্ঠিতব্য দ্বিপক্ষীয় শীর্ষ বৈঠকের যৌথ বিবৃতিতে এই বিনিয়োগ উদ্যোগের বিষয়টি উল্লেখ থাকবে।

নিক্কেইর তথ্য অনুযায়ী, সম্ভাব্য এই বিনিয়োগের অর্থ অটোমোবাইল ও অন্যান্য উৎপাদনশিল্প, পাশাপাশি জ্বালানি অবকাঠামো নির্মাণে ব্যয় করা হবে।এ ছাড়া জাপানের শীর্ষ বাণিজ্যিক প্রতিষ্ঠান সুমিতোমো কর্পোরেশনসহ বিভিন্ন প্রতিষ্ঠানের উদ্যোগে গড়ে ওঠা বাংলাদেশ স্পেশাল ইকোনমিক জোন (BSEZ)-এ বিনিয়োগকারী কোম্পানিগুলোও এই উদ্যোগের আওতায় থাকবে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।তবে, রয়টার্সের ওই প্রতিবেদনে বলা হয়েছে—তারা নিক্কেইর এ প্রতিবেদন স্বাধীনভাবে যাচাই করতে পারেনি। 

10/22/2026

খুলনা নগরীতে এক যুবককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

খুলনা নগরীতে এক যুবককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

 


আজ বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টার দিকে নগরীর পূর্ব বানিয়াখামার এলাকার আনসার আলী গলির সামনে এই হত্যাকাণ্ড হয়। পুলিশ জানিয়েছে, নিহত যুবকের নাম তাহেদুল ইসলাম তুষার। তার বয়স আনুমানিক ৩২ বছর।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভোর সাড়ে পাঁচটার দিকে পূর্ব বানিয়াখামার খাদেমুল উলুম মাদ্রাসার সামনে কয়েকজন যুবকের মধ্যে ধস্তাধস্তি হয়। এ সময় দুর্বৃত্তরা অস্ত্র বের করে গুলি চালালে তাওহিদুলের পিঠে একটি গুলি লাগে। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। পরে খবর পেয়ে সদর থানার পুলিশ তাঁর মরদেহ উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।

তিনি আরও বলেন, ‘ভোরে তুষার প্রতিপক্ষ সুজন ও জিতু গ্রুপের নিয়ন্ত্রিত এলাকায় গিয়েছিলেন। তার সেখানে যাওয়ার পেছনে অসৎ উদ্দেশ্য ছিল বলে ধারণা করা হচ্ছে। তার উপস্থিতি টের পেয়ে প্রতিপক্ষরা তাকে লক্ষ্য করে গুলি চালায়।’

‘হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্ত করা হয়েছে। তাদের আইনের আওতায় আনতে পুলিশ অভিযান শুরু করেছে,’ যোগ করেন তিনি।খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লোকমান হোসেন প্রথম আলোকে বলেন, নিহত তাওহিদুল কারাগারে আটক খুলনার শীর্ষ সন্ত্রাসী পলাশ গ্রুপের অন্যতম সক্রিয় সদস্য ছিলেন। প্রতিপক্ষ গ্রুপের গুলিতে তাঁর মৃত্যু হয়েছে বলে পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে। হত্যাকারীদের শনাক্ত করা হয়েছে। তাঁদের গ্রেপ্তারে অভিযান শুরু করেছে পুলিশ। তাওহিদুলের বিরুদ্ধে মাদক ও অস্ত্র আইনে মামলা আছে।

আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী


 প্রধানমন্ত্রী তারেক রহমান আজ বৃহস্পতিবার (২২ অক্টোবর) খুলনা ও বাগেরহাট সফর করবেন। দিনব্যাপী এ সফরে তিনি সুন্দরবনের হিরণ পয়েন্ট ও সংলগ্ন এলাকা আকাশপথে পরিদর্শন, মোংলা বন্দরের কার্যক্রম পর্যবেক্ষণ এবং প্রস্তাবিত বেজা ইকনোমিক জোন পরিদর্শন করবেন। পাশাপাশি সরকারি একাধিক কর্মসূচিতে অংশ নেওয়ার কথা রয়েছে তার।

প্রধানমন্ত্রীর প্রেস উইং এ সফরের বিষয়টি নিশ্চিত করেছে। সফরসূচি অনুযায়ী, বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টায় নিজ বাসভবন থেকে তেজগাঁও বিমানবন্দরের উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী। সকাল ৯টায় হেলিকপ্টারে করে সুন্দরবনের উদ্দেশে যাত্রা করবেন তিনি। সকাল ১০টার দিকে আকাশপথে হিরণ পয়েন্ট ও এর আশপাশের সুন্দরবন এলাকা পরিদর্শন করবেন।

পরে সকাল সাড়ে ১০টায় খুলনার দাকোপ উপজেলার নলিয়ান মাধ্যমিক বিদ্যালয় মাঠে অবতরণ করবেন প্রধানমন্ত্রী। সেখান থেকে সড়কপথে লঞ্চঘাটে গিয়ে নৌপথে বাগেরহাটের বানৌজা মোংলার উদ্দেশে যাত্রা করবেন তিনি।দুপুরে বানৌজা মোংলা জেটিতে পৌঁছানোর পর ওয়ার্ডরুমে যাবেন প্রধানমন্ত্রী। সেখানে মধ্যাহ্ন বিরতি শেষে দুপুর ১টা ৪৫ মিনিটে ওয়ার্ডরুমের সভাকক্ষে আয়োজিত একটি সভায় অংশ নেবেন তিনি।

বিকেলে মোংলা বন্দরের সার্বিক কার্যক্রম ও জেটি পরিদর্শন করবেন তারেক রহমান। এরপর বিকেল ৩টা ১৫ মিনিটে প্রস্তাবিত বেজা ইকনোমিক জোন এলাকা ঘুরে দেখার কর্মসূচি রয়েছে তার।দিনব্যাপী সফর শেষে বিকেল ৪টায় মোংলার হেলিপ্যাড থেকে হেলিকপ্টারে ঢাকার উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী। বিকেল ৫টার দিকে তার ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রটোকল অফিসার-১ মো. উজ্জ্বল হোসেন স্বাক্ষরিত এক পত্রে জানানো হয়েছে, সফরে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিরা তার সফরসঙ্গী হিসেবে থাকবেন।প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে খুলনা ও বাগেরহাট জেলা প্রশাসন এবং স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রয়োজনীয় নিরাপত্তা ও প্রশাসনিক প্রস্তুতি নিয়েছে।


সফরের কর্মসূচি ও সময়সূচি

• সকাল ৮:৩০ মিনিট: নিজ বাসভবন থেকে তেজগাঁও বিমানবন্দরের উদ্দেশে রওনা।

• সকাল ৯:০০ মিনিট: হেলিকপ্টারযোগে সুন্দরবনের উদ্দেশে যাত্রা।

• সকাল ১০:০০ মিনিট: আকাশপথে হিরণ পয়েন্ট ও সংলগ্ন সুন্দরবন এলাকা পরিদর্শন।

• সকাল ১০:৩০ মিনিট: খুলনার দাকোপ উপজেলার নলিয়ান মাধ্যমিক বিদ্যালয় মাঠে হেলিকপ্টার অবতরণ।

• সকাল থেকে দুপুর: সড়কপথে লঞ্চঘাটে গিয়ে নৌপথে বাগেরহাটের ‘বানৌজা মোংলা’-র উদ্দেশে যাত্রা এবং জেটিতে পৌঁছানো।

• দুপুর ১:৪৫ মিনিট: বানৌজা মোংলার ওয়ার্ডরুমের সভাকক্ষে আয়োজিত বিশেষ সভায় অংশগ্রহণ (এর আগে মধ্যাহ্ন বিরতি)।

• বিকাল ৩:১৫ মিনিট: মোংলা বন্দরের সার্বিক কার্যক্রম, জেটি ও প্রস্তাবিত বেজা (BEZA) অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন।

• বিকাল ৪:০০ মিনিট: মোংলার হেলিপ্যাড থেকে ঢাকার উদ্দেশে প্রত্যাবর্তন।

• বিকাল ৫:০০ মিনিট: ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।

10/21/2026

৭ নভেম্বর সাধারণ ছুটি ঘোষণা, প্রজ্ঞাপন জারি।

৭ নভেম্বর সাধারণ ছুটি ঘোষণা, প্রজ্ঞাপন জারি।

 


৭ নভেম্বর সাধারণ ছুটি ঘোষণা, প্রজ্ঞাপন জারি

প্রতিবছর ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’-এ সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। এ বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় বিধি-৬ শাখা থেকে সম্প্রতি ছুটি ঘোষণা করে উপসচিব ওয়ালীউল দামান স্বাক্ষরিত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।উপসচিব ওয়ালীউল দামান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

এর আগে ৫ অক্টোবরের মন্ত্রিসভায় মন্ত্রিপরিষদ বিভাগের জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদযাপনসংক্রান্ত পরিপত্রে ৭ নভেম্বরকে ‘ক’ শ্রেণিভুক্ত দিবস হিসেবে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়। দিনটি ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ হিসেবে পালন করা হবে। এদিকে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে টানা পাঁচ দিনের ছুটি কাটাচ্ছেন সরকারি চাকরিজীবীরা।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, মন্ত্রিসভার বৈঠকের সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে প্রতিবছর ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে সাধারণ ছুটি ঘোষণা করা হলো।

মঙ্গলবার (২০ অক্টোবর) থেকে শুরু হওয়া এই ছুটি আগামী ২৪ অক্টোবর (শনিবার) পর্যন্ত ছুটির পর ২৫ অক্টোবর (রবিবার) থেকে অফিসের কার্যক্রম নিয়মিত চলবে

রংপুরের ধর্মসভা মন্দিরে ১০ লাখ টাকা দিলেন প্রধানমন্ত্রী:

রংপুরের ধর্মসভা মন্দিরে ১০ লাখ টাকা দিলেন প্রধানমন্ত্রী:


 রংপুরের ধর্মসভা মন্দিরে ১০ লাখ টাকা দিলেন প্রধানমন্ত্রী

সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসব উপলক্ষে রংপুরের ধর্মসভার রাধা গোবিন্দ মন্দির পরিদর্শন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় তিনি মন্দির কর্তৃপক্ষের হাতে ১০ লাখ টাকা অনুদানের চেক তুলে দেন। মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুর ১২টায় দুর্গোৎসব দেখতে রংপুর রাধা গোবিন্দ মন্দিরে তিনি প্রবেশ করে কুশলাদি বিনিময়ের পরে অনুদানের চেক হস্তান্তর করেন। এ সময় কঠোর নিরাপত্তার মধ্যে প্রধানমন্ত্রীকে রাস্তার দুই পাশে দাঁড়িয়ে হাজারো নেতাকর্মী ও জনতা স্বাগত জানান। এর আগে, সকাল সাড়ে ৯ টায় সামরিক বিমানে নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছান প্রধানমন্ত্রী।তিনি হাত নেড়ে হিন্দু সম্প্রদায়ের উপস্থিত সর্বস্তরের লোকজনকে শারদীয় শুভেচ্ছা জানান। উৎসবমুখর পরিবেশে তার এই উপস্থিতি পুরো মণ্ডপ এলাকায় এক আনন্দঘন ও উৎসবের আমেজ তৈরি করে। দুর্গোৎসবের এই পবিত্র সময়ে তার এ সফর ধর্মীয় সম্প্রীতি, জাতীয় ঐক্য এবং সমান অধিকারের এক বিশেষ বার্তা বহন করে।

প্রধানমন্ত্রীর এই ঐতিহাসিক মন্দির পরিদর্শন ও কর্মসূচিতে কেন্দ্রীয় ও স্থানীয় সরকারের শীর্ষস্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।সফরসঙ্গী হিসেবে ছিলেন— বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী, স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, সংস্কৃতিবিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী, প্রতিমন্ত্রী মীর শাহে আলম, তথ্য ও যোগাযোগপ্রযুক্তি উপদেষ্টা রেহান আসিফ আসাদ, প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবু আবদুল্লাহ এম ছালেহ।

বাইকের সামনে নম্বরপ্লেট বাধ্যতামূলক, সময় বেঁধে দিল বিআরটিএ

বাইকের সামনে নম্বরপ্লেট বাধ্যতামূলক, সময় বেঁধে দিল বিআরটিএ


 বাইকের সামনে নম্বরপ্লেট বাধ্যতামূলক, সময় বেঁধে দিল বিআরটিএ

মোটরসাইকেলের সামনে নম্বর প্লেট বসানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। সড়ক পরিবহন আইন ২০১৮ ও সড়ক পরিবহন বিধিমালা ২০২২ অনুযায়ী, মোটরসাইকেলে অনুমোদিত আরএফআইডি ট্যাগসহ রেট্রো-রিফ্লেক্টিভ নম্বরপ্লেট ব্যবহারের বাধ্যবাধকতা থাকলেও এবার নতুন নির্দেশনা জারি করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)

নতুন এই সিদ্ধান্ত অনুযায়ী, মোটরসাইকেলের পেছনে নম্বরপ্লেটের পাশাপাশি সামনেও ম্যানুয়াল নম্বরপ্লেট প্রদর্শন করতে হবে।

প্রজ্ঞাপন অনুযায়ী, আগামী ১৫ নভেম্বনের মধ্যে মোটরসাইকেলের সামনে নিজস্ব ব্যবস্থাপনায় নির্ধারিত পরিমাপ অনুযায়ী নম্বরপ্লেট সংযোজন করতে বলা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে নম্বরপ্লেট যুক্ত না করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

শুক্রবার (১৬ অক্টোবর) বিআরটিএ একটি জরুরি গণবিজ্ঞপ্তি দেয়। সেখানেই এ নির্দেশ জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সড়ক পরিবহন আইন, ২০১৮ এবং সড়ক পরিবহন বিধিমালা, ২০২২ অনুযায়ী মোটরসাইকেলের পেছনে আরএফআইডিযুক্ত রেট্রো-রিফ্লেক্টিভ নম্বরপ্লেট থাকার নিয়ম আছে। 

তবে ট্রাফিক ব্যবস্থাপনা ও নজরদারি আরও জোরদার করতে সামনেও নিবন্ধন নম্বর দেখানোর সিদ্ধান্ত হয়েছে। শুরুতে মালিকদেরই নির্ধারিত শর্ত মেনে ম্যানুয়াল প্লেট বসাতে হবে।

সামনের নম্বরপ্লেট হতে হবে স্টেইনলেস স্টিল বা অ্যালুমিনিয়ামের। প্লেটের পটভূমি হবে সাদা। তার ওপর কালো রঙে বাংলা অক্ষর ও সংখ্যা লিখতে হবে। প্লেটে কোনো নকশা বা বাড়তি সাজসজ্জা করা যাবে না।

স্কুটার ও অন্য মোটরসাইকেলের জন্য প্লেটের মাপ আলাদা করা হয়েছে। স্কুটারের প্লেট হবে ২০০ মিলিমিটার লম্বা ও ১০০ মিলিমিটার চওড়া। স্কুটার ছাড়া অন্য সাধারণ মোটরসাইকেলের প্লেট হবে ২৮৫ মিলিমিটার লম্বা ও ৫০ মিলিমিটার চওড়া।

দুই ক্ষেত্রেই নম্বরের হরফের উচ্চতা অন্তত ২০ মিলিমিটার হতে হবে। বিআরটিএ মোটরসাইকেল মালিকদের নির্ধারিত সময়ের মধ্যে এসব নিয়ম মেনে সামনের নম্বরপ্লেট বসাতে আহ্বান জানিয়েছে।

10/20/2026

দিনাজপুরের চিরিরবন্দরে দুই শিশু সন্তানসহ স্ত্রীকে হত্যা আটক ৩।

দিনাজপুরের চিরিরবন্দরে দুই শিশু সন্তানসহ স্ত্রীকে হত্যা আটক ৩।

 


দিনাজপুরের চিরিরবন্দরে দুই শিশু সন্তানসহ স্ত্রীকে হত্যা আটক ৩।

চিরিরবন্দরে দুই শিশু সন্তানসহ স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যার ঘটনায় পুলিশ ঘাতক স্বামী শাকিল হোসেন, শ্বশুর মাহতাব উদ্দিন ও শ্বাশুরী তারাবিবিকে আটক করে মরদেহ উদ্ধার করে ১৯ অক্টোবর সোমবার দুপরে ময়না তদন্তের জন্য দিমেক হাসপাতালে প্রেরণ করেছে। এ ঘটনায় ১৮ অক্টোবর রবিবার রাত ১২ টায় জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ মৃত গৃহবধুর স্বামী, শ্বশুর ও শ্বাশুরীকে হেফাজতে নিয়েছে। শিশু দুইটিকে হত্যা করার আলামত মিললেও গৃহবধু নিজে আত্মহত্যা করেছে নাকি তাকে হত্যা করা হয়েছে, শিশু দুইটিকে কে হত্যা করেছে এ রহস্য রবিবার দিবাগত রাত ২ টা পর্যন্ত উন্মোচন করতে পারেনি পুলিশ। এ ঘটনায় ওই মৃত গৃহবধুর পিতা খাইরুল ইসলাম ১৯ অক্টোবর সোমবার দুপুর ১২ টায় বাদি হয়ে চিরিরবন্দর থানায় ৩ জনকে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করলে পুলিশ মামলাটি রুজু করে।

এ চাঞ্চল্যকর ঘটনাটি গত ১৮ অক্টোবর রবিবার দুপুর আড়াইটা হতে সন্ধার ঠিক পুর্ব মুহুর্তে কোন এক সময় উপজেলার অমরপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের জুগির ডাঙ্গা মাঠের পুর্ব পাশে মোস্তফাপুর বালু পাড়ায় ঘটেছে। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টিসহ শোকের ছায়া নেমে এসেছে। 

দিনাজপুর জেলা পুলিশ সুপার মোঃ জেদান আল মুসা পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মোঃ আনোয়ার হোসেন বিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ আব্দুল হালিম, থানার অফিসার ইনচার্জ মাহমুদুন নবী, জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) অফিসার ইনচার্জ আলমগীর হোসেন, জেলা সিআইডির পুলিশ সুপার, সিআইডি পরিদর্শক, সিআইডির ক্রাইমসিন বিশেষজ্ঞগণ ঘটনাস্থল পরিদর্শন করে বিভিন্ন আলামত সংগ্রহ করেছেন।

সরজমিনে গিয়ে জানা গেছে, মোস্তফাপুর বালুপাড়ার মাহতাব উদ্দিনের ছেলে শাকিল হোসেনের (২৬) সাথে পার্বতীপুর উপজেলার পলাশবাড়ি এলাকার খাইরুল ইসলামের মেয়ে স্বর্ণা বেগমের (২০) সাথে গত সাড়ে ৩ বছর পুর্বে প্রেমের সুত্র ধরে বিয়ে হয়। ওই দম্পতির এক ছেলে সাফায়াত হোসেন (২) ও এক মেয়ে রাইফা জুরাইনা ( ৯ মাস) নামে দুটি শিশু সন্তানের মরদেহ ঘরের বিছানায় পড়ে ছিল ও স্ত্রীর মরদেহ ঘরের মেঝেতে শোয়ানো ছিল।  

স্বামী মাদক ব্যবসায় জড়িত থাকা, মাদক সেবন করা নিয়ে মাঝে মধ্যে স্বামী স্ত্রীর বাকবিতন্ডাসহ টুকটাক ঝগড়া বিবাদ থাকত। সংসারের অভাব অনটনের কারনে স্বামী শাকিল অটো চালাত। অনেক রাতে  বাড়িতে ফিরত। 

স্বামী শাকিল হোসেন জানায়, দুপুরের পর অটো নিয়ে বাড়ি হতে বের হয়ে যাওয়ার সময় স্ত্রী বাবার বাড়ি যাওয়ার জন্য টাকার আবদার করলে, সে পরেরদিন যাওয়ার কথা জানায়। স্ত্রী খুব জেদি হওয়ায় তাকে কিছু না বলে অটো নিয়ে বাড়ি হতে বের হয়ে যায়। সন্ধায় বাড়ি ফিরে অনেক ডাকাডাকি করে ঘরের দরজা না খোলায় দরজা ভেঙ্গে ঘরে ঢুকে  আফছায়া আলোয় স্ত্রীকে ঝুলন্ত ও সন্তান দুটোকে মরে পড়ে থাকতে দেখি। 

মৃত গৃহবধুর শ্বশুর মাহাতাব উদ্দিন জানায়, অন্যের বাড়িতে মজুরের কাজ শেষে সন্ধার পরপরই বাড়িতে ফিরে ভাত খাওয়ার সময় ছেলের বউ, নাতী নাতনী কারো কোন সাঁড়া না পাওয়ায় অনেক ডাকাডাকি করেও দরজা না খোলায় বাড়ির মধ্য বরাবর টিনের বেড়া ভেঙ্গে ছেলের ঘরের দরজা খুলে বউমার মরদেহ নামিয়ে আনি। চিৎকার চেঁচামেচিতে প্রতিবেশিরা এগিয়ে আসে ও আমার স্ত্রী নাতী নাতনী দুটোকে কোলে নিয়ে কান্না শুরু করে। 

ওই মৃত গৃহবধুর মা আনজু আরা বলেন, তার জামাই শাকিল তাদের ফোনে জানায়, তাদের মেয়ে সন্তানগুলোকে মেরে নিজে আত্মহত্যা করেছে। সংবাদ পেয়ে দ্রুত জামাইয়ের বাড়িতে আসি। তবে ৩ মাস পুর্বে মেয়ে জানিয়েছিল, জামাই নেশা করে। 

মৃত গৃহবধুর আপন বড় ভাই ও শাকিলের আপন ভগ্নিপতি শাহানুর সজীব বলেন, আমি বিয়ের পর হতে ৬ বছর এই বাড়িতে পাশাপাশি লাগোয়া ঘরে থাকতাম। বর্তমানে ঢাকায় থাকলেও ছুটিতে এসে গত ১৭ অক্টোবর শনিবার এই বাড়িতেই ছিলাম। বোন আত্মহত্যা করেছে নাকি স্বামী মেরে ফেলেছে, ঘটনাটি বুঝতে পারছিনা।

স্থানীয় ইউপি সদস্য নুর আমিন শাহ বলেন, তাদের পারিবারিক কলহ ছিলনা। কেউ কোনদিন অভিযোগ দেয়নি। কেন এমন ঘটনা ঘটল, বোঝা যাচ্ছেনা। প্রশাসন এসেছে, তারা তদন্ত করছে। ঘরের দেয়ালে কিছু লেখা ছিল, লেখাগুলি কে লিখেছে, জানা যাচ্ছে না। তবে লেখা ছিল আজ থেকে এ গল্প শেষ। আমি অভাগি মা। আমার সন্তানদের নিজে মারছি। সন্তানদের পুলিশের কাছে দিয়েন না। লাশ পলাশবাড়িতে মাটি দেন। শাকিল যেন না ছোয়, বাবা মা সরি। আই লাভ ইউ চিহ্ন ছিল। 

ঘটনাস্থলে জেলা পুলিশ সুপার মোঃ জেদান আল মুসা পিপিএম বলেন, ঘটনার প্রকৃত রহস্য বা মোটিভ উদ্ধার করতে পুলিশের বিভিন্ন ইউনিট কাজ শুরু করেছে। 

অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মোঃ আনোয়ার হোসেন বলেন, এটি একটি হৃদয় বিদারক ঘটনা। আমরা আলামত সংগ্রহ করেছি, সুরতহাল করেছি। জিজ্ঞাসাবাদের জন্য গৃহবধুর স্বামী শাকিল হোসেন (২৬), শ্বশুর মাহাতাব উদ্দিন (৫০) ও শ্বাশুরী রহমত আলা তারাবিবি (৪২) কে হেফাজতে নিয়েছি। মরদেহগুলোর ময়না তদন্ত করে ঘটনার প্রকৃত রহস্য উদঘাটন করা যাবে। 

থানার অফিসার ইনচার্জ মাহমুদুন নবী বলেন, ঘটনার সংবাদ পাওয়া মাত্রই দ্রুত ঘটনাস্থলে পৌছাই। এলাকাবাসি ক্রাইমস্পটে অনেক ভীড় করে ছিল। দ্রুত এলাকাটি ফাঁকা করে পরিস্থিতি সামাল দিয়ে উর্দ্ধতন কতৃপক্ষকে অবহিত করি। রাত প্রায় সাড়ে ১২ টার দিকে সিআইডির ক্রাইম বিশেষজ্ঞ ঘটনাস্থল পরিদর্শন করে। এরপর মরদেহ গুলো উদ্ধার করে থানায় নেয়া হয়। এ ঘটনায় ওই গৃহবধুর পিতা ১৯ অক্টোবর সোমবার দুপুরে বাদি হয়ে থানায় একটি এজাহার দায়ের করলে মামলাটি রুজু করা হয়েছে। ঘটনার রাতে থানায় জিজ্ঞাসাবাদের সময় স্বামী শাকিল নিজেই সন্তানসহ স্ত্রীকে হত্যার কথা স্বীকার করেছে। ঘটনাটির প্রকৃত রহস্য উদঘাটনে অধিকতর তদন্ত ও অনুসন্ধান অব্যাহত থাকবে।

9/23/2026

পার্বতীপুরে বিয়ের দাবিতে তরুণী অবস্থান প্রেমিক পলাতক।

পার্বতীপুরে বিয়ের দাবিতে তরুণী অবস্থান প্রেমিক পলাতক।


 প্রেম করে পালিয়েছে যুবক, বিয়ের দাবিতে তরুণী অবস্থান নিয়েছে প্রেমিকের বাড়িতে

দিনাজপুরের পার্বতীপুরে বিয়ের প্রতিশ্রুতিতে গড়ে ওঠা প্রেমের সম্পর্কের দুই বছর পর বিয়েতে আপত্তির অভিযোগে প্রেমিকের বাড়ির সামনে অনশন শুরু করেছেন এক তরুণী। সোমবার (২১ সেপ্টেম্বর) সকাল থেকে উপজেলার বেলাইচণ্ডী ইউনিয়নের হরিরামপুর শেখপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

অনশনরত তরুণীর নাম সুমাইয়া (১৮)। তিনি হরিরামপুর ছোট ভাটিপাড়া গ্রামের মৃত আনোয়ার হোসেনের মেয়ে। আর অভিযুক্ত প্রেমিক আরিফুল (২৪) একই ইউনিয়নের শেখপাড়া গ্রামের আজাহার ইসলামের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় দুই বছর আগে সুমাইয়া ও আরিফুলের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। একপর্যায়ে ওই সম্পর্ক বিয়ের প্রতিশ্রুতিতে রূপ নেয় বলে সুমাইয়ার দাবি। তবে সম্প্রতি আরিফুল বিয়েতে আপত্তি জানিয়ে তার সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেন বলে অভিযোগ করেন সুমাইয়া।

এরপর সোমবার সকালে বিয়ের দাবিতে আরিফুলের বাড়ির সামনে অবস্থান নিয়ে অনশন শুরু করেন তিনি। বিষয়টি জানাজানি হলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। সুমাইয়ার দাবি, প্রেমের সম্পর্ক চলাকালে তাকে বিয়ের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। এখন বিয়েতে অস্বীকৃতি জানানোয় তিনি বাধ্য হয়ে প্রেমিকের বাড়ির সামনে অবস্থান নিয়েছেন।

এদিকে ঘটনার সময় আরিফুল বাড়িতে না থাকায় তার বক্তব্য পাওয়া যায়নি। ফলে সুমাইয়ার অভিযোগের বিষয়ে তার পক্ষের বক্তব্য তাৎক্ষণিকভাবে জানা সম্ভব হয়নি।

ঘটনাটি নিয়ে স্থানীয়দের মধ্যে আলোচনা চলছে। বিষয়টি সমাধানে পরিবারের সদস্য ও স্থানীয়দের উদ্যোগের অপেক্ষায় রয়েছেন সংশ্লিষ্টরা।