Tuesday, May 19, 2026

ওমান থেকে চার ভাইয়ের মৃতদেহ দেশে পাঠানো হচ্ছে আজ।


ওমানে প্রাইভেট কারে আপন চার ভাইয়ের মৃত্যু হয়।মনোক্সাইড বা বিষাক্ত গ্যাস লিক হয়ে তাঁরা শ্বাসরোধে মারা যান বলে ওমান পুলিশ নিশ্চিত করেছে।

আপন চার ভাইয়ের মরদেহ  আজ দেশে পাঠানো হচ্ছে।

তাঁরা হলেন রাশিদুল ইসলাম, সাহিদুল ইসলাম, মোহাম্মদ সিরাজ এবং মোহাম্মদ শহীদ।

তাঁরা সবাই চট্টগ্রাম জেলার রাঙ্গুনিয়া উপজেলার লালানগর ইউনিয়নের বান্দররাজার পাড়ার বাসিন্দা।

 ওমানের মুলাদ্দাহ এলাকায় পার্ক করা একটি গাড়ির ভেতর এসি চালু রেখে ঘুমানোর কারণে কার্বন মনোক্সাইড বা বিষাক্ত গ্যাস লিক হয়ে তাঁরা শ্বাসরোধে মারা যান বলে ওমান পুলিশ নিশ্চিত করেছে।

ওমানে বাংলাদেশী রাষ্ট্রদূত, খোন্দকার মিসবাহ উল আজিম উনি চার ভাইয়ের মরদেহ দেশে পাঠানোর জন্য নিজ উদ্যোগে দ্রুত ব্যবস্থা গ্রহণ করেন তাই চার ভাইয়ের মরদেহ  দেশে পাঠানো হচ্ছে আজ আরো তিনি বাংলাদেশ দূতাবাসের পক্ষ থেকে নিহতদের পরিবারকে নগদ  এক লক্ষ টাকা প্রদান করেন এবং নিহতদের মা নামে একটি চিঠি পাঠান।

পরিবারের স্বপ্ন পূরণ করতে গিয়ে তারা আর ফিরে আসলেন না জীবিত অবস্থায়।
স্বজনদের আহাজারি আর কান্নায় ভারী হয়ে উঠেছে পরিবেশ।

মহান আল্লাহ তায়ালা মরহুমদের জান্নাতুল ফেরদৌস দান করুন এবং শোকসন্তপ্ত পরিবারকে ধৈর্য ধারণের তাওফিক দান করুন। আমিন।


শেয়ার করুন

Author:

দেশ ২৪ নিউজ একটি অনলাইন নিউজ পোর্টাল। আমরা আইনীভাবে বাংলার খবর শেয়ার করছি। আমরা বর্তমানের খবরের সাথে মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা করছি।

0 coment rios: