Sunday, May 24, 2026

পার্বতীপুর মডেল থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী গ্রেফতার ৬।


 পার্বতীপুর মডেল থানা পুলিশ উপজেলার বিভিন্ন এলাকায়  মাদক বিরোধী বিশেষ অভিযান চালিয়ে  ৬ মাদক ব্যবসায়ীকে গ্রেফতারের পাশাপাশি রেকর্ড পরিমাণ গাঁজা, ধোলাই মদ ও  নেশা জাতীয় ট্যাবলেট জব্দ করেছে। 

জব্দকৃত মালামালের মধ্যে রয়েছে ৬ কেজি গাঁজা, ২২ লিটার চোলাই মদ ও ২৯০ পিস ইয়াবা ট্যাবলেট।  সেই সাথে মাদকদ্রব্য পরিবহনের কাজে ব্যবহৃত একটি পিকআপও আটক করা হয়। 

পার্বতীপুর মডেল থানার অফিসার ইনচার্জ  ওয়াদুদ  আলীর নির্দেশ ও নেতৃত্বে  গত ২১ মে  থানার অফিসারগণ এই অভিযানে নামেন। গত ৫/ ৭ বছরের মধ্যে এই  অভিযানটি শ্রেষ্ঠ অভিযান হিসেবে সচেতন মহলে প্রশংসিত হয়েছে।

পার্বতীপুরের এলাকাবাসীরা এই অভিযানকে সাধুবাদ জানিয়েছেন। 

এরকম অভিযান অব্যাহত রাখার জন্য পার্বতীপুরে এলাকাবাসী দাবি জানিয়েছেন এবং এ ধরনের অভিযান যেন সবসময় পরিচালনা করা হয়। 


শেয়ার করুন

Author:

দেশ ২৪ নিউজ একটি অনলাইন নিউজ পোর্টাল। আমরা আইনীভাবে বাংলার খবর শেয়ার করছি। আমরা বর্তমানের খবরের সাথে মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা করছি।

0 coment rios: