Saturday, March 14, 2026

পার্বতীপুর শ্রমিক দলের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়


 উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকেন জনাব মোঃ মিজানুর রহমান সিয়াম ভারপ্রাপ্ত আহ্বায়ক,স্বেচ্ছাসেবক দল, পৌর শাখা, পার্বতীপুর। 

আরো বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকেন, জনাব মোঃ আব্দুল্লাহ সরকার কোষাধ্যক্ষ রংপুর বিভাগীয় ট্যাংকলরী শ্রমিক ইউনিয়ন, পার্বতীপুর শাখা। ও জনাব মোঃ ফিরোজ কবীর (রুবেল) সাংগঠনিক সম্পাদক উপজেলা শ্রমিকদল, পার্বতীপুর.,দিনাজপুর। 

উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন  জনাব মোঃ শাহিনুর  আলম (শাহিন) সহ-সভাপতি উপজেলা শ্রমিক দল, পার্বতীপুর, দিনাজপুর।

উক্ত অনুষ্ঠানে সার্বিক তত্ত্বাবধানে থাকেন, সুমন, রাকিব,মনু,বাবু,ও পারভেজ। 

১১ মার্চ ২০২৬ রোজ বুধবার দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয় স্থান রেলওয়ে স্টেশন চত্বর প্রাঙ্গণ পার্বতীপুর,দিনাজপুর। 

শ্রমিক দের  দোয়া ও ইফতার মাহফিলে পৌর নির্বাচনের প্রাপ্তি হওয়ার ঘোষণা দিলেন, জনাব মোঃ মিজানুর রহমান সিয়াম। 

উক্ত অনুষ্ঠানে উপস্থিত থাকেন শ্রমিক ইউনিয়নের পাঁচশত কর্মী। দোয়া ও ইফতার মাহফিলে, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিদায়ী আত্মার মাগফিরাতে দোয়া করা হয়। ও সকল দেশবাসীর উদ্দেশ্যে ও দোয়া করা হয়। 

উক্ত অনুষ্ঠানটি আয়োজনেঃ পার্বতীপুর এর সকল পেশাস শ্রমিক, পার্বতীপুর, দিনাজপুর। 

দেশ ২৪ নিউজ মোঃ মাহমুদুল হাসান পার্বতীপুর, দিনাজপুর। 




শেয়ার করুন

Author:

দেশ ২৪ নিউজ একটি অনলাইন নিউজ পোর্টাল। আমরা আইনীভাবে বাংলার খবর শেয়ার করছি। আমরা বর্তমানের খবরের সাথে মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা করছি।

0 coment rios: