সর্বশেষ

9/23/2026

পার্বতীপুরে বিয়ের দাবিতে তরুণী অবস্থান প্রেমিক পলাতক।

পার্বতীপুরে বিয়ের দাবিতে তরুণী অবস্থান প্রেমিক পলাতক।


 প্রেম করে পালিয়েছে যুবক, বিয়ের দাবিতে তরুণী অবস্থান নিয়েছে প্রেমিকের বাড়িতে

দিনাজপুরের পার্বতীপুরে বিয়ের প্রতিশ্রুতিতে গড়ে ওঠা প্রেমের সম্পর্কের দুই বছর পর বিয়েতে আপত্তির অভিযোগে প্রেমিকের বাড়ির সামনে অনশন শুরু করেছেন এক তরুণী। সোমবার (২১ সেপ্টেম্বর) সকাল থেকে উপজেলার বেলাইচণ্ডী ইউনিয়নের হরিরামপুর শেখপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

অনশনরত তরুণীর নাম সুমাইয়া (১৮)। তিনি হরিরামপুর ছোট ভাটিপাড়া গ্রামের মৃত আনোয়ার হোসেনের মেয়ে। আর অভিযুক্ত প্রেমিক আরিফুল (২৪) একই ইউনিয়নের শেখপাড়া গ্রামের আজাহার ইসলামের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় দুই বছর আগে সুমাইয়া ও আরিফুলের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। একপর্যায়ে ওই সম্পর্ক বিয়ের প্রতিশ্রুতিতে রূপ নেয় বলে সুমাইয়ার দাবি। তবে সম্প্রতি আরিফুল বিয়েতে আপত্তি জানিয়ে তার সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেন বলে অভিযোগ করেন সুমাইয়া।

এরপর সোমবার সকালে বিয়ের দাবিতে আরিফুলের বাড়ির সামনে অবস্থান নিয়ে অনশন শুরু করেন তিনি। বিষয়টি জানাজানি হলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। সুমাইয়ার দাবি, প্রেমের সম্পর্ক চলাকালে তাকে বিয়ের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। এখন বিয়েতে অস্বীকৃতি জানানোয় তিনি বাধ্য হয়ে প্রেমিকের বাড়ির সামনে অবস্থান নিয়েছেন।

এদিকে ঘটনার সময় আরিফুল বাড়িতে না থাকায় তার বক্তব্য পাওয়া যায়নি। ফলে সুমাইয়ার অভিযোগের বিষয়ে তার পক্ষের বক্তব্য তাৎক্ষণিকভাবে জানা সম্ভব হয়নি।

ঘটনাটি নিয়ে স্থানীয়দের মধ্যে আলোচনা চলছে। বিষয়টি সমাধানে পরিবারের সদস্য ও স্থানীয়দের উদ্যোগের অপেক্ষায় রয়েছেন সংশ্লিষ্টরা।

পার্বতীপুরে ছাবলের আঘাতে গৃহবধূর মৃত্যু, স্বামী আটক।

পার্বতীপুরে ছাবলের আঘাতে গৃহবধূর মৃত্যু, স্বামী আটক।


 পার্বতীপুরে গৃহবধূকে শাবল দিয়ে নির্মম হত্যা, স্বামী গ্রেফতার


মনসা মন্দিরের সামনে পূজা দেওয়াকে কেন্দ্র করে বিরোধের জের

দিনাজপুরের পার্বতীপুর উপজেলার ২ নম্বর মন্মথপুর ইউনিয়নের নারায়ণপুর গ্রামে ফাল্গুনী রানী নামে এক গৃহবধূকে শাবল দিয়ে নির্মমভাবে হত্যার অভিযোগ উঠেছে তাঁর স্বামী কনক রায়ের বিরুদ্ধে। এ ঘটনায় নিহতের স্বামী কনক রায় বয়স (২৩) কে গ্রেফতার করেছে পুলিশ।

নিহত ফাল্গুনী রানী বয়স‌ ( ১৯) নারায়ণপুর গ্রামের কনক রায়ের স্ত্রী। তাঁর পিতা নবকান্ত রায় মায়ের নাম বাসন্তী রানী এবং আসামির মাতা সরিষা রানী। নিহতের পাঁচ মাস বয়সী একটি কন্যাসন্তান রয়েছে। শিশুটির নাম কণিকা রানী রায়।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, নারায়ণপুর গ্রামের মনসা মন্দিরের সামনে পূজা দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে ফাল্গুনী রানীর সঙ্গে তাঁর স্বামী কনক রায়ের বিরোধের সৃষ্টি হয়। একপর্যায়ে কনক রায় শাবল দিয়ে ফাল্গুনী রানীকে নির্মমভাবে আঘাত করেন বলে অভিযোগ রয়েছে। এতে তিনি গুরুতর আহত হন এবং পরে তাঁর মৃত্যু হয় বলে স্বজনরা জানান।

ঘটনার পর নিহতের বাবার বাড়িতে খবর দেওয়া হলে স্বজনরা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন। পাঁচ মাসের শিশুকন্যা কণিকা রানী রায়কে রেখে মায়ের এমন মৃত্যুতে পরিবার ও এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া। এ ঘটনায় পুলিশ নিহতের স্বামী কনক রায়কে গ্রেফতার করেছে। হত্যাকাণ্ডের প্রকৃত কারণ ও ঘটনার বিস্তারিত বিষয় তদন্তের মাধ্যমে নিশ্চিত হবে বলে জানা গেছে। 

নিহতের স্বজনরা এ ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন এবং দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

9/15/2026

লালমাটিয়া থেকে আটক সাবেক এমপি আজিজুল হক আরজু।

লালমাটিয়া থেকে আটক সাবেক এমপি আজিজুল হক আরজু।


 লালমাটিয়া থেকে আটক সাবেক এমপি আজিজুল হক আরজু।

সোমবার (১৪ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে লালমাটিয়া মিনা বাজারের সামনে থেকে তাকে আটক করা হয়।রাজধানীর লালমাটিয়া থেকে সাবেক সংসদ সদস্য খন্দকার মোহাম্মদ আজিজুল হক আরজুকে আটক করেছে পুলিশ। সোমবার রাত সাড়ে দশটার দিকে মীনা বাজারের সামনে স্থানীয় ছাত্রদল নেতাদের সহায়তায় তাকে আটক করা হয়। পুলিশ জানায়, আটকের সময় ধস্তাধস্তিতে সামান্য আহত হন ঊনসত্তর বছর বয়সী এই সাবেক এমপি। তিনি হৃদরোগে আক্রান্ত হওয়ায় পুলিশি পাহারায় পরিবারের সদস্যদের সঙ্গে চিকিৎসকের কাছে পাঠানো হয়। বিষয়টি তদন্ত করে পরবর্তী আইনি ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছে মোহাম্মদপুর থানা পুলিশ।

9/01/2026

১০ হাজার বিদেশি নাগরিককে নিজ দেশে ফেরত পাঠিয়েছে সৌদি আরব।

১০ হাজার বিদেশি নাগরিককে নিজ দেশে ফেরত পাঠিয়েছে সৌদি আরব।


 আবাসন, শ্রম ও সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনের করার শাস্তিস্বরূপ মাত্র এক সপ্তাহেই প্রায় ১০ হাজার বিদেশি নাগরিককে নিজ দেশে ফেরত পাঠিয়েছে সৌদি আরব। একই অভিযানে বিভিন্ন অপরাধে আরো ১০ হাজার চারশ ৩২ জনকে আটক করা হয়েছে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে গালফ নিউজ জানায়, বিশ থেকে ছাব্বিশ আগস্ট পর্যন্ত দেশজুড়ে এই যৌথ অভিযান পরিচালিত হয়। আটককৃতদের মধ্যে আবাসন, আইন লঙ্ঘনকারী প্রায় সাত হাজার, সীমান্ত নিরাপত্তায় চার হাজার এবং শ্রম আইন ভঙ্গের দায়ে সাড়ে তিন হাজার প্রবাসী রয়েছেন। এছাড়া অবৈধ অনুপ্রবেশের সময় আটক এক হাজার চারশ পঞ্চাশ জনের অধিকাংশই ইথিওপীয় ও ইয়েমেনের নাগরিক। অবৈধ প্রবাসীদের আশ্রয়, পরিবহন ও কাজের সুযোগ দেওয়ার অভিযোগে সাতাশ জন দালালকে গ্রেফতার করেছে পুলিশ। ইতিমধ্যে আটক আট হাজার নয়শ ১৫ জনকে ট্র্যাভেল ডকুমেন্টের জন্য নিজ নিজ দেশের দূতাবাসে পাঠানো হয়েছে। সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় কঠোর হুশিয়ারি দিয়ে জানিয়েছে, অবৈধ প্রবাসীদের কোনভাবে সহায়তা করলে সর্বোচ্চ পনের বছরের কারাদণ্ড এবং দশ লাখ রিয়াল জরিমানা গুনতে হবে। পাশাপাশি অপরাধে ব্যবহৃত যানবাহন ও সম্পত্তিও বাজেয়াপ্ত করা হবে।

8/29/2026

শ্রমিক নেতা গ্রেপ্তারের প্রতিবাদে দিনাজপুরে পরিবহন ধর্মঘট।

শ্রমিক নেতা গ্রেপ্তারের প্রতিবাদে দিনাজপুরে পরিবহন ধর্মঘট।


 দিনাজপুরে মোটরবাস শ্রমিক নেতা শেখ বাদশার মুক্তির দাবিতে আন্দোলনরত শ্রমিকদের সঙ্গে বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মী ও পুলিশের ত্রিমুখী সংঘর্ষের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার 11:00 টার দিকে কোতুয়ালী থানা চত্তরে শ্রমিকদের আন্দোলন চলাকালে স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা শ্রমিকদের ছত্র ভঙ্গ করে দিলে সংঘর্ষ শুরু হয়। এতে শ্রমিক, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল ও পুলিশের মধ্যে সংঘর্ষে অন্তত 10 থেকে 12 জন আহত হয়েছেন। আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক। এদিকে শ্রমিকেরা কোতোয়ালী থানার চারপাশে বাস ট্রাক রেখে সড়ক অবরোধ করে অবস্থান নিয়েছেন। শেখ বাদশার গ্রেপ্তারের প্রতিবাদে দিনাজপুর ঢাকার রুটেও বাস চলাচল বন্ধ রয়েছে। পুলিশ বলছে 2024 সালের গণঅভ্যুত্থানের ঘটনায় শেখ বাদশার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। এসব মামলার পরিপ্রেক্ষিতেই তাকে গ্রেপতার করা হয়েছে বলে জানিয়েছেন কোতোয়ালী থানার ওসি নুরুন্নবী। 

পার্বতীপুরে গোডাউনে ডিবির অভিযানে, চোরাই বৈদ্যুতিক তার জব্দ ও আটক দুইজন।

পার্বতীপুরে গোডাউনে ডিবির অভিযানে, চোরাই বৈদ্যুতিক তার জব্দ ও আটক দুইজন।


 পার্বতীপুরে গোডাউনে ডিবির অভিযানে, চোরাই বৈদ্যুতিক তার জব্দ ও আটক দুইজন। 

রংপুরের বদরগঞ্জে একটি চীনা প্রতিষ্ঠানের প্রায় এক কিলোমিটার বৈদ্যুতিক তার চুরির ঘটনায় করা মামলার তদন্তে চোরাই মালামালের সন্ধান পেয়েছে রংপুর ডিবি পুলিশ। পুলিশ জানায়, গত ১ আগস্ট বদরগঞ্জ থানায় এ ঘটনায় মামলা হয়। তদন্তের একপর্যায়ে মোখলেছার, জামাল ও হৃদয় নামে তিন যুবককে আটক করে ডিবি পুলিশ। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে পার্বতীপুরের মেঘনা ট্রেডার্সের গোডাউনে অভিযান চালানো হয়। অভিযানে চোরাই বৈদ্যুতিক তারসহ বিভিন্ন মালামাল জব্দ করা হয়। তবে তল্লাশি চলাকালে আটক তিনজনের মধ্যে হৃদয় পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে তার ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করেছে পুলিশ। রংপুর ডিবি পুলিশের পরিদর্শক তাজেদার আলম ফারুকী জানান, চুরি এবং চোরাই মালামাল কেনার অভিযোগে আটক তিন যুবকসহ মেঘনা ট্রেডার্সের মালিক মাসুদ পারভেজ ওরফে ‘ভাঙারি মাসুদকে’ আসামি করে বদরগঞ্জ থানায় মামলা করা হয়েছে। দিনাজপুরের পার্বতীপুরে ‘মেঘনা ট্রেডার্স’ নামের একটি ভাঙারি ব্যবসা প্রতিষ্ঠানের গোডাউন থেকে আনুমানিক লক্ষাধিক টাকা মূল্যের ১১৪ কেজি চোরাই বৈদ্যুতিক তার জব্দ করেছে রংপুর ডিবি পুলিশ।

নেপালে একদিকে লাশের মিছিল আরেক দিকে মাছ ধরার উৎসব।

নেপালে একদিকে লাশের মিছিল আরেক দিকে মাছ ধরার উৎসব।


 হিমালয় কন্যা নেপালে প্রলয়ঙ্কারী বন্যা ধ্বংসযজ্ঞের মাঝেই এবার দেখা মিলেছে এক অদ্ভুত ও অভাবনীয় দৃশ্যে। পাহাড়ি ঢলের খোলা জলের সাথে লোকালয়ে আছড়ে পড়ছে লাখ লাখ মাছ। একদিকে যখন ঘরবাড়িয়া স্বজন হারানোর করুণ হাহাকার অন্যদিকে উত্তাল স্রোতে জীবনের ঝুঁকি নিয়ে মাছ ধরার এক অবিশ্বাস্য উন্মাদনা। গত 26শে আগস্ট নেপাল চীন সীমান্তে আকস্মিক হিমবাহ ধ্বসের কারণে ভোটেকশী ও ত্রিশলী নদীতে নজিরবিহীন পাহাড়ের ঢল নামে। চোখের পলকে ভাসিয়ে নিয়ে যায় বিস্তীর্ণীয় জনপদ। এই প্রলয়ঙ্কারী স্রোতের তোপে রসুয়া জেলায় অবস্থিত সরকারি মৎস গবেষণা কেন্দ্রটি সম্পূর্ণ ধ্বংস হয়ে যায়। মুহূর্তের মধ্যে খামারের কয়েক কোটি টাকা মূল্যের বিপুল পরিমাণ মাছ মিশে যায় নদীর খোলাজলে। ভাসতে ভাসতে এই বিশাল আকৃতির মাছগুলো এখন চলে এসেছে লোকালয়ে ও নদীর তীরবর্তী এলাকাগুলোতে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওগুলোতে দেখা যাচ্ছে গায়ে কাঁটা দেওয়া এক দৃশ্য। চারিদিকে যখন নিখোঁজ মানুষের সন্ধান আর লাশের খবর তখন এক শ্রেণীর মানুষ বন্যার ভাল স্রোতে রীতিমতো ঝাঁপিয়ে পড়ছেন মাছ ধরতে। জালগামছা কিংবা খালি হাতেই বড় বড় মাছ শিকার করছেন স্থানীয় যুবকরা। মৃত্যু হয় তুচ্ছ করে ঘোলা পানিতে মাছ ধরার এই উৎসব নেপালে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করেছে। সাধারণ মানুষের কাছে এটি সাময়িক প্রাপ্তি মনে হলেও মৎসখাতের জন্য এটি এক অপূরণীয় ক্ষতি। দুর্যোগের এই ভয়াবহতার মাঝে এমন বিপদজনক উল্লাস নেপালের স্থানীয় প্রশাসনের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে। খরশ্রোতা নদীতে মাছ ধরতে গিয়ে স্রোতের টানে নতুন করে যেন প্রাণহানি না ঘটে সেজন্য এরই মধ্যে প্রশাসন থেকে কঠোর সতর্কতা জারি করে নদীতে নামতে নিষেধ করা হয়েছে। প্রকৃতি যেন সত্যিই এক নিষ্ঠুর চিত্রনাটর তৈরি করেছে। একদিকে সর্বনাশা বন্যা কেড়ে নিচ্ছে মানুষের ভিটে মাটি, অন্যদিকে সেই বানের জলেই ভাসছে অদ্ভুত আর বিপদজনক এক প্রলোভন। দুর্যোগ আর বেঁচে থাকার এক অন্যরকম আখ্যান এখন নেপালের এই বন্যা পরিস্থিতি।

পার্বতীপুর পৌর বিএনপির উদ্যোগে বিজয় র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

পার্বতীপুর পৌর বিএনপির উদ্যোগে বিজয় র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।


পার্বতীপুর পৌর বিএনপির উদ্যোগে বিজয় র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

জুলাই গণঅভ্যুত্থানের ধারাবাহিকতায় ৫ই আগস্ট আওয়ামী ফ্যাসিবাদের পতন ও ছাত্র-জনতার বিজয়ের বর্ষপূর্তি পালন উপলক্ষে

প্রধান অতিথি: জনাব ব্যারিস্টার এ কে এম কামরুজ্জামান, জনাব তারেক রহমানের ব্যক্তিগত আইন বিষয়ক উপদেষ্টা ও সহ- সভাপতি, যুক্তরাজ্য বিএনপি।

সভাপতিত্ব করবেন: জনাব মোঃ শাহাদত হোসেন সাদো,বিষয়ক সম্পাদক জেলা বিএনপি, দিনাজপুর ওযু সম্পাদক উপজেলা বিএনপি, পার্বতীপুর।

প্রধান বক্তা: জনাব আনোয়ারুল হক সাধারণ সম্পাদক, পৌর বিএনপি, পার্বতীপুর।

আমন্ত্রিত অতিথি: জনাব অধ্যক্ষ খুরশিদ আলম মতি সম্মানিত উপাদরী, জেলা বিএনপি দিনাজপুর ও সাবেক চেয়ারম্যান, উপজেলা পরিষদ ফুলবাড়ী।

বিশেষ অতিথি: জনাব আমিনুল ইসলাম শাহ সহ-সভাপতি, উপজেলা বিএনপি ও সাবেক চেয়ারম্যান, উপজেলা পরিষদ, পার্বতীপুর।

জনাব মানজুর রসিদ যুগু-সম্পাদক, পৌর বিএনপি, পার্বতীপুর ও সাবেক প্যানেল মেয়র, পার্বতীপুর পৌরসভা।

জনাব মাহাবুর রশিদ সংগ্রাম সদস্য সচিব, উপজেলা যুবদল ও সহ-সাংগঠনিক সম্পাদক, উপজেলা বিএনপি, পার্বতীপুর।

সঞ্চালনায়: জনাব মোঃ মমিনুল ইসলাম (ডাক্তার) সিনিয়র যুগ্ম-আহবায়ক, উপজেলা যুবদল, পার্বতীপুর।

আয়োজনে: উপজেলা ও পৌর বিএনপি সহ সকল অঙ্গ সহযোগী সংগঠন, পার্বতীপুর।

নেপালে হঠাৎ করে বন্যার কারণ কি।

নেপালে হঠাৎ করে বন্যার কারণ কি।

 


কিন্তু এত অল্প সময়ে এত ভয়াবহ বন্যা কিভাবে হলো? প্রাথমিক বিশ্লেষণ বলছে, এর পেছনে ছিল একটি অস্থিতিশীল পার্বত্য শিলাখন্ডে ভূমিধ্বস। নেপাল তিব্বত সীমান্তের প্রায় 20 কিলোমিটার উত্তর-পূর্বে ওই এলাকায় ভূমিধষের পর লেনদে নদীর গতিপথে প্রতিবন্ধকতা তৈরি হয়। পাহাড়ি নদীর স্বাভাবিক প্রবাহ আটকে গিয়ে জমতে থাকে বিপুল পানি। এরপর সেই বাঁধা ভেঙে তীব্র স্রোতে নেমে আসে কাদা, পাথর, গাছের গুঁড়ি ও ধ্বংসাবশেষ। লেনদে নদীর পানি তিমুরে এলাকায় ভোতে কশি হয়ে পরে ত্রিশুলি নদীতে প্রবেশ করে। মুহূর্তে ভয়াবহ রূপ নেয় পরিস্থিতি।

বন্ধ নেপালের পাশে বাংলাদেশ।

বন্ধ নেপালের পাশে বাংলাদেশ।

 


নেপালে ভয়াবহ বন্যা ও ভূমিদশে প্রাণহানি প্রকৃতির এমন নির্মম আঘাতে আজ ভারী হয়ে উঠেছে অসংখ্য মানুষের হৃদয় মুহূর্তেই দুর্যোগে হারিয়ে গেছে প্রিয়জন ভেঙে পড়েছে ঘরবাড়ি বিচ্ছিন্ন হয়েছে যোগাযোগ ব্যবস্থা শত শত মানুষ নিখোঁজ স্বজনদের চোখে এখন শুধু উৎকণ্ঠা আর অপেক্ষা এমন কঠিন সময়ে নেপালের মানুষের কষ্ট যেন ছুয়ে গেছে বাংলাদেশের প্রতিটি মানুষের এর হৃদয়কেও। নেপালের এই মর্মান্তিক বিপর্যয়ে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ এবং দেশটির জনগণের প্রতি বাংলাদেশের সরকার ও জনগণের পক্ষ থেকে জানিয়েছেন আন্তরিক সমবেদনা। শোকবার্তায় তিনি বলেছেন, ভয়াবহ বন্যায় বিপুল সংখ্যক মানুষের প্রাণহানির ঘটনায় তিনি গভীরভাবে শোকাহত ও ব্যথিত।  প্রিয়জন হারানো পরিবারগুলো এই অপূর্ণীয় ক্ষতির সময়ে বাংলাদেশের চিন্তা ও প্রার্থনা তাদের সঙ্গে রয়েছে। কিন্তু শুধু শোখ প্রকাশ করেই থেমে থাকেনি বাংলাদেশ। বিপদের এই মুহূর্তে নেপালের পাশে থাকার দৃহ প্রত্যয় ব্যক্ত করেছে ঢাকা। প্রধানমন্ত্রী জানিয়েছেন, সংকটের এই সময়ে নেপালের প্রয়োজন অনুযায়ী যেকোনো প্রয়োজনীয় সহায়তা দিতে প্রস্তুত বাংলাদেশ সরকার। বন্ধুত্বের প্রকৃত অর্থই যেন এখানে সুখের দিনে পাশে থাকা নয় বরং দুঃখের দিনে হাত বাড়িয়ে দেওয়া। এই মানবিক অবস্থান আরও স্পষ্ট হয়েছে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের নেপালের পররাষ্ট্রমন্ত্রী শিশির খানালের সঙ্গে ফোনালাপে। নেপালের ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগের পর বাংলাদেশের পূর্ণ সংহতি প্রকাশ করে তিনি জানিয়েছেন নেপালের প্রয়োজন অনুযায়ী যে কোন ধরনের সহযোগিতা দিতে প্রস্তুত বাংলাদেশ। একই সঙ্গে বাংলাদেশের সরকার ও জনগণের পক্ষ থেকে জানিয়েছেন গভীর শোক ও সমবেদনা। পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভাষায় এটি শুধু একটি প্রাকৃতিক দুর্যোগ নয় এটি এক ভয়াবহ ট্রাজেডি। পর্যটকসহ অনেকের প্রাণহানির আশঙ্কা, শত শত মানুষের নিখোঁজ থাকার খবর, পরিস্থিতির ভয়াবহতাকে আরো গভীর করেছে। তাই দ্রুত উদ্ধার, চিকিৎসা ও পুনরুদ্ধারের জন্য বাংলাদেশের সহায়তার প্রস্তুতি দুই দেশের বন্ধুত্বকে দিয়েছে এক অনন্য মানবিক মাত্রা। বাংলাদেশ ও নেপালের সম্পর্ক কেবল কূটনৈতিক যোগাযোগ কিংবা রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতার মধ্যে সীমাবদ্ধ নয়। বিপদের দিনে একে অপরের পাশে দাঁড়ানোর এই মানবিকতাই দুই দেশের মানুষের বন্ধনকে আরো শক্তিশালী করে। আজ নেপালের আকাশে যখন দুর্যোগের কালোছায়া তখন বাংলাদেশের বার্তা একটাই। নেপাল একা নয়। শোকের এই সময়ে বাংলাদেশের মানুষ নেপালের মানুষের পাশে আছে। উদ্ধার কাজে সহযোগিতা, ত্রাণ সহায়তা কিংবা প্রয়োজনের মুহূর্তে যে কোন মানবিক উদ্যোগ বন্ধুত্বের হাত বাড়িয়ে দিতে প্রস্তুত বাংলাদেশ। 

8/28/2026

বাংলা কিউআর লেনদেনে বাতিল করা হয়েছে মার্চেন্ট ফি।

বাংলা কিউআর লেনদেনে বাতিল করা হয়েছে মার্চেন্ট ফি।


বাংলা কিউআর লেনদেন জনপ্রিয় করতে নতুন সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। বাতিল করা হয়েছে মার্চেন্ট ফি। এর ফলে ব্যবসায়ীদের লেনদেনের বিপরীতে কোন ফি পরিশোধ করতে হবে না। বরং দুই হাজার টাকা পর্যন্ত প্রতিটি লেনদেনে মিলবে প্রনোদনা। সোমবার বাংলাদেশ ব্যাংক থেকে এ সংক্রান্ত দুটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এতে বলা হয়েছে, বিক্রেতা তথা মার্চেন্ট সহ টাকা পরিশোধ ব্যবস্থায় অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোকে নির্দিষ্ট হারে প্রনোদনা দেয়া হবে। বাংলাদেশ ব্যাংক বলছে, মার্চেন্ট পেমেন্ট সহজ করা সহ ছোট ও প্রান্তিক ব্যবসায়ীদের ডিজিটাল পেমেন্ট ব্যবস্থায় নিয়ে আসতে নতুন সিদ্ধান্ত নেয়া হয়েছে।

পার্বতীপুরে মৎস্য বিষয়ক আইন বাস্তবায়নের লক্ষ্যে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।

পার্বতীপুরে মৎস্য বিষয়ক আইন বাস্তবায়নের লক্ষ্যে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।


দিনাজপুরের পার্বতীপুরে মৎস্য বিষয়ক আইন বাস্তবায়নের লক্ষ্যে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। উপজেলা প্রশাসন ও সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে। গতকাল উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়। এ সময় প্রায় আড়াই লাখ টাকা মূল্যের নয় হাজার 200 ঘনফুট নিষিদ্ধ চায়না দুয়ারী জাল উদ্ধারের পর ধ্বংস করা হয়। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা আরাফাত আজিজ, সহকারী কমিশনার ভূমি মাহমুদ হোসাইন রাজু, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা খালেদ মোশারফ, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মাছুদুর রহমান সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

দিনাজপুরের জিয়া হার্ট ফাউন্ডেশনের জন্য ঊনপঞ্চাশ কোটি টাকার প্রকল্প নিচ্ছে সরকার।

দিনাজপুরের জিয়া হার্ট ফাউন্ডেশনের জন্য ঊনপঞ্চাশ কোটি টাকার প্রকল্প নিচ্ছে সরকার।


দিনাজপুরের জিয়া হার্ট ফাউন্ডেশনের জন্য ঊনপঞ্চাশ কোটি টাকার প্রকল্প নিচ্ছে সরকার, যার মাধ্যমে আধুনিকায়ন করা হবে প্রয়াত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মায়ের প্রতিষ্ঠিত হাসপাতালটি। এতে সিংহভাগ অর্থ দিচ্ছে সমাজকল্যাণ মন্ত্রণালয়। এই টাকার নব্বই শতাংশ ব্যয় হবে আধুনিক যন্ত্রপাতি কেনায়। তবে এ ক্ষেত্রে স্বচ্ছতা বজায় রাখার ওপর জোর দিচ্ছেন বিশ্লেষকরা। জিয়া হার্ট ফাউন্ডেশনের গুণগত মান আরো উন্নত করতে যাতে উত্তরবঙ্গের মানুষ উন্নত চিকিৎসা সেবা পায়। এমন মন্তব্য করেছেন সমাজকল্যাণ ও নারী ও শিশু বিষয়ক মন্ত্রী ডাক্তার এ জেড এম জাহিদ হোসেন। দিনাজপুরে জিয়া হার্ট ফাউন্ডেশন আয়োজিত সাইন্টিফিক সেমিনারের উদ্বোধনী অনুষ্ঠানে এসময় কথা বলেন মন্ত্রী। এসময় তিনি আরো বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নামে প্রতিষ্ঠিত এই প্রতিষ্ঠান আধুনিকায়নে যা যা প্রয়োজন সরকার তা করবে। প্রায় পঞ্চাশ কোটি টাকার প্রাথমিক বরাদ্দ দেয়া হয়েছে। ভবিষ্যতে এখানে ওপেন হার্ট সার্জারি চালুর লক্ষ্যে প্রয়োজনীয় উদ্যোগ নেয়ার আহ্বান জানান ডাক্তার এজেডএম জাহিদ হোসেন।

যে কারণে গ্রে'ফ'তা'র হলেন বিদিশা এরশাদ।

যে কারণে গ্রে'ফ'তা'র হলেন বিদিশা এরশাদ।


 সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রয়াত হুসেইন মুহাম্মদ এরশাদের সাবেক স্ত্রী বিদিশা সিদ্দিক গ্রেফতার হয়েছেন। 2008 সালের একটি প্রতারণা মামলায় দুই বছরের কারাদণ্ড ও অর্থদণ্ডের রায়ের পর তার বিরুদ্ধে জারি হওয়া গ্রেফতারি পরোয়ানার ভিত্তিতে তাকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার রাত সাড়ে আটটার দিকে রাজধানীর গুলশানের একটি রেস্টুরেন্ট থেকে বিদিশাকে গ্রেফতার করা হয়। গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দাউদ হোসেন গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশ জানায়, 2014 সালের ফেব্রুয়ারিতে গুলশান থানায় করা একটি প্রতারণা মামলায় বিদিশার দু বছরের সাজা হয়। একইসঙ্গে তাকে 10 হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক মাসের কারাদণ্ড দেয়া হয়। আদালতের রায়ের পর তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি ছিল। মামলাটির সূত্রপাত। বারিধারার প্রেসিডেন্ট পার্কের একটি ফ্ল্যাট বিক্রিকে কেন্দ্র করে। ব্যবসায়ী মোশাররফ হোসেন শিকদারের অভিযোগ, দু'হাজার এক সালে বিদিশা তাকে প্রেসিডেন্ট পার্কের একটি ফ্ল্যাট দেখান এবং আশি লাখ টাকায় বিক্রির প্রস্তাব দেন। পরে চুক্তি অনুযায়ী বিদিশার মনোনীত ব্যক্তি এবং বন্ধু আব্দুর রাজ্জাকের নামে পচাত্তর লাখ টাকার পে অর্ডার দেন মোশাররফ হোসেন। চুক্তি অনুযায়ী প্রয়োজনীয় অনুমোদন পাওয়ার পর বাকি টাকা নিয়ে ফ্ল্যাটটি রেজিস্ট্রি করে দেয়ার কথা ছিল। কিন্তু নির্ধারিত সময় পার হলেও ফ্ল্যাট বুঝিয়ে দেয়া হয়নি বলে অভিযোগ করেন বাদী। পরে টাকা ফেরত দেয়ার আশ্বাস দেয়া হয়। 2010 সালে মোশাররফ হোসেনকে বাহাত্তর লাখ টাকার একটি চেক দেয়া হয়। তবে ব্যাংকে জমা দেয়ার পর পর্যাপ্ত অর্থ না থাকায় চেকটি প্রত্যাখ্যান করা হয়। মামলার অভিযোগে আরো বলা হয়, টাকা কিংবা ফ্ল্যাট কোনোটিই বুঝিয়ে না দিয়ে বিদিশা বিভিন্ন অজুহাতে সময়ক্ষেপণ করেন। এমনকি বাদীকে হুমকি দেয়ার অভিযোগও আনা হয় তার বিরুদ্ধে। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে চলতি বছরের 20 মে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জামসেদ আলম বিদিশা সিদ্দিককে দু বছরের সশ্রম কারাদন্ড দেন। সঙ্গে দেয়া হয় দশ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক মাসের কারাদণ্ড। সেই রায়ের পর জারি হওয়া গ্রেফতারি পরোয়ানার ভিত্তিতেই মঙ্গলবার রাতে গুলশান থেকে বিদিশাকে গ্রেফতার করে পুলিশ। এখন তাকে আদালতে হাজির করে পরবর্তী আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হবে।

নেপাল-ভুটান-ভারতের ট্রানজিট হাব হচ্ছে সৈয়দপুর বিমানবন্দর।

নেপাল-ভুটান-ভারতের ট্রানজিট হাব হচ্ছে সৈয়দপুর বিমানবন্দর।


 দীর্ঘদিন ধরে শুধুমাত্র অভ্যন্তরীণ ফ্লাইট পরিচালনার মধ্যে সীমাবদ্ধ থাকা সৈয়দপুর বিমানবন্দর টিকে এবার দেশের পঞ্চম পূর্ণাঙ্গ আন্তর্জাতিক বিমানবন্দরে রূপান্তর করার মেগা পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এ মহাপরিকল্পনার অংশ হিসেবে বিমানবন্দরটির অবকাঠামো পুরোপুরি পাল্টে ফেলা হচ্ছে, যা উত্তরাঞ্চলের যোগাযোগ ব্যবস্থা ও সামগ্রিক জীবনযাত্রায় এক অভাবনীয় বিপ্লব নিয়ে আসবে। এতদিন এই অঞ্চলের মানুষকে যেকোনো আন্তর্জাতিক গন্তব্যে যাতায়াত বা পণ্য পরিবহনের জন্য শুধুমাত্র ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ওপর নির্ভর করতে হতো, যা ছিল অত্যন্ত সময়সাপেক্ষ ও ব্যয়বহুল। কিন্তু নতুন এই মাস্টারপ্ল্যান বাস্তবায়িত হলে সৈয়দপুর থেকেই সরাসরি বৈশ্বিক রুটের আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনার সম্পূর্ণ নতুন ও সম্ভাবনাময় দুয়ার উন্মোচিত হতে যাচ্ছে। সৈয়দপুর বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত করার জন্য এর রানওয়ে সম্প্রসারণ থেকে শুরু করে অত্যাধুনিক টার্মিনাল ভবন নির্মাণের এক বিশাল ও জটিল কর্মযজ্ঞ শুরু হচ্ছে। আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনার প্রধান শর্ত হিসেবে বিমানবন্দরটির প্রায় ছয় হাজার ফুট দীর্ঘ রানওয়ে সম্প্রসারিত করে প্রায় দশ হাজার থেকে বারো হাজার ফুটে উন্নীত করার কাজ শুরু হচ্ছে এই বিশাল রানওয়ের ফলে। এখানে অনায়াসেই সেভেন বা ড্রিমলাইনারের মতো সুপরিসর বা হোয়াইট বোর্ডের বড় উড়োজাহাজগুলো পূর্ণ যাত্রী ও ভারী কার্গো নিয়ে খুব সহজেই এবং নিরাপদে ওঠানামা করতে পারবে। মূল রানওয়ের পাশাপাশি বিশাল এলাকা জুড়ে নতুন অ্যাপ্রোন, সুপ্রশস্ত ট্যাক্সিওয়ে, অত্যাধুনিক রাডার স্টেশন, ভিআইপি লাউঞ্জ এবং অত্যাধুনিক কার্গো টার্মিনাল নির্মাণ করা হচ্ছে। আন্তর্জাতিক ফ্লাইটের যাত্রীদের বিশ্বমানের সেবা নিশ্চিত করতে স্বয়ংক্রিয় লাগেজ, কনভেয়ার বেল্ট এবং দ্রুতগতির ইমিগ্রেশন সুবিধাসহ নতুন টার্মিনাল ভবনটিকে এমনভাবে সাজানো হচ্ছে, যাতে এটি বিদেশি পর্যটক ও আন্তর্জাতিক ব্যবসায়ীদের কাছে দেশের এক নতুন মর্যাদার প্রতীক হয়ে ওঠে। এই বিমানবন্দরটি আন্তর্জাতিক রূপ পেলে সবচেয়ে বড় যে বৈপ্লবিক পরিবর্তন ঘটবে তা হলো উপ আঞ্চলিক বাণিজ্যের অভাবনীয় সম্প্রসারণ। ভৌগোলিক অবস্থানের দিক থেকে সৈয়দপুর বিমানবন্দর অত্যন্ত কৌশলগত ও গুরুত্বপূর্ণ একটি জায়গা অবস্থিত, যেখান থেকে নেপাল, ভুটান এবং ভারতের সেভেন সিস্টার্স বা উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর দূরত্ব আকাশপথে মাত্র ত্রিশ থেকে পঞ্চাশ মিনিটের পথ। এই অনন্য ও অতুলনীয় সুবিধাকে কাজে লাগিয়ে সৈয়দপুর কে ভারত, নেপাল ও ভুটানের সাথে উপ আঞ্চলিক বাণিজ্য এবং সরাসরি বিমান যোগাযোগের প্রধান ট্রানজিট হাব হিসেবে গড়ে তোলার দীর্ঘমেয়াদী উদ্যোগ নেয়া হয়েছে। এমনকি নেপালের মত প্রতিবেশী দেশগুলোর নিজেদের আঞ্চলিক কানেকটিভিটি ও পর্যটন বাড়াতে এই বিমানবন্দরটি দ্রুত আন্তর্জাতিকীকরণের উপর প্রতিনিয়ত ব্যাপক জোর দিয়ে আসছে। এর ফলে আগামী দিনে এই অঞ্চলের চার দেশীয় ব্যবসা বাণিজ্যের এক বিশাল ও শক্তিশালী কেন্দ্র হিসেবে আত্মপ্রকাশ করবে সৈয়দপুর, যা পুরো দক্ষিণ এশিয়ার এভিয়েশন মানচিত্রকে সম্পূর্ণভাবে বদলে দেবে। উত্তরাঞ্চলের অর্থনৈতিক চিত্র পুরোপুরি বদলে দেওয়া এবং উপ আঞ্চলিক যোগাযোগের প্রধান সেতুবন্ধন হিসেবে কাজ করা সৈয়দপুর বিমানবন্দরের এই আন্তর্জাতিকীকরণের বিশাল উদ্যোগটি মূলত 2018 সালের মধ্যে বাংলাদেশকে দক্ষিণ এশিয়ার অন্যতম প্রধান এভিয়েশন হাবে রূপান্তর করার এক মেগা মাস্টারপ্ল্যানের অংশ। যোগাযোগ ও পরিবহন খাতের এই সমন্বিত অগ্রগতির লক্ষ্যে সম্প্রতি প্রস্তাবিত নতুন জাতীয় বাজেটে মেগা এই পরিকল্পনাটির সুনির্দিষ্ট রূপরেখা তুলে ধরে প্রয়োজনীয় অর্থ বরাদ্দের আনুষ্ঠানিক প্রস্তাব দেয়া হয়েছে।