Monday, March 16, 2026

২০ বছর পর দিনাজপুরে যাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

  প্রধান মন্ত্রী ঢাকা থেকে সৈয়দপুর এয়ারপোটে সকাল সাড়ে ১০টায় পৌছাবেন। সেখান থেকে বাসে করে কাহারোল যাবেন। খাল খনন উদ্বোধন শেষে দিনাজপুর শহরে আসবেন। 

নানা-নানীর কবর জিয়ারত করে সার্কিট হাউজ মাঠে ইফতার করবেন। সৈয়দপুর থেকে রাত ৮টায় বিমানে ঢাকা উদ্দেশ্যে রওনা দেবেন।

 সৈয়দপুর বিমানবন্দর থেকে প্রধানমন্ত্রী একটি বিশেষ বুলেটপ্রুফ বাসে করে সড়কপথে দিনাজপুরের কাহারোল উপজেলার উদ্দেশ্যে রওনা হয়েছেন। 

তিনি কাহারোলের বলরামপুর সাহাপাড়া নামক স্থানে ১২ কিলোমিটার দীর্ঘ একটি খাল পুনঃখনন কাজের উদ্বোধনের মাধ্যমে এই জাতীয় কর্মসূচির শুভ সূচনা করবেন। 

এই একই স্থান থেকে প্রধানমন্ত্রী ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে ভার্চুয়ালি দেশের আরও ৫৪টি জেলায় একযোগে শুরু হতে যাওয়া খাল খনন কার্যক্রমেরও উদ্বোধন ঘোষণা করবেন। সরকারের এই উদ্যোগ দেশের কৃষি খাতে আমূল পরিবর্তন আনবে বলে ধারণা করা হচ্ছে।



শেয়ার করুন

Author:

দেশ ২৪ নিউজ একটি অনলাইন নিউজ পোর্টাল। আমরা আইনীভাবে বাংলার খবর শেয়ার করছি। আমরা বর্তমানের খবরের সাথে মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা করছি।

0 coment rios: