10/24/2026

বাবাকে নিয়ে মেসির আবেগঘন বার্তা


 বাবাকে নিয়ে মেসির আবেগঘন বার্তা

এই স্পেনই এক সময় ছিল লিওনেল মেসির দ্বিতীয় বাড়ি। বার্সেলোনার হয়ে দীর্ঘ দুই দশক কাটিয়েছেন। মনে রাখার মতো অসংখ্য স্মৃতি রয়েছে তার। গতকাল যুক্তরাষ্ট্র থেকে স্পেনে পরিবারসহ এসেছেন আর্জেন্টাইন তারকা। তাকে এক নজর দেখতে ওভিয়েদোতে ভিড় করেছেন অজস্র ভক্ত। স্পেনে ফিরে মনে পড়ল তার বাবার কথা।দীর্ঘ অসুস্থতায় ভুগে এ বছরের ৮ আগস্ট ৬৮ বছর বয়সে না ফেরার দেশে চলে যান মেসিরবাবা হোর্হে মেসি। হোর্হে তো শুধু মেসির বাবা ছিলেন না। তারকা মেসি হয়ে ওঠার নেপথ্যের কারিগর তিনি। প্রিন্সেস অব আস্তুরিয়াস অ্যাওয়ার্ড নিতে স্পেনে পৌঁছে আর্জেন্টাইন তারকা স্মরণ করলেন তার বাবাকে। ওভিয়েদোতে সংবাদ সংস্থা ইএফইকে মেসি বলেন, 'তিনি আমাকে বলতেন, বলটা নিয়ে চেষ্টা করতে। সেটা ভালো হোক বা খারাপ, তাতে সন্তুষ্ট হয়ে থেমে থাকা যাবে না। কারণ, সব সময়ই আরও একটি সুযোগ বা পরবর্তী একটি পদক্ষেপ থাকে।

ক্যারিয়ারে অসাধারণ অর্জন, সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যসেবায় নিজের দাতব্য ফাউন্ডেশনের মাধ্যমে অবদান রাখার স্বীকৃতি হিসেবে ২০২৬ প্রিন্সেস অব আস্তুরিয়াস অ্যাওয়ার্ড পাচ্ছেন মেসি। ২০ বছরেরও বেশি সময়ের ক্যারিয়ারে লা লিগা, চ্যাম্পিয়নস লিগ, বিশ্বকাপ, লিগস কাপ, লিগ ওয়ানসহ অসংখ্য শিরোপা জিতেছেন তিনি। গত রাতে স্পেনে ফিরে আর্জেন্টাইন তারকা নস্টালজিক হয়ে পড়লেন। প্রিন্সেস অব আস্তুরিয়াস অ্যাওয়ার্ড গ্রহণের আগের রাতে মেসি বলেন, 'সবকিছু জেতার সৌভাগ্য হয়েছিল আমাদের। খেলেছি, জিতেছি ও অনেক কিছু অর্জন করেছি। দৈনন্দিন অনুশীলনের অভিজ্ঞতাও ছিল মনে রাখার মতো। সময়টা দারুণ কেটেছে।' রাজা ও রানির সঙ্গে অনুষ্ঠানে অংশ নিতে ওভিয়েদোতে পৌঁছে বাবার সঙ্গে গভীর সম্পর্কের কথা তুলে ধরেন মেসি।


শেয়ার করুন

Author:

দেশ ২৪ নিউজ একটি অনলাইন নিউজ পোর্টাল। আমরা আইনীভাবে বাংলার খবর শেয়ার করছি। আমরা বর্তমানের খবরের সাথে মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা করছি।

0 coment rios: