নেপালে ভয়াবহ বন্যা ও ভূমিদশে প্রাণহানি প্রকৃতির এমন নির্মম আঘাতে আজ ভারী হয়ে উঠেছে অসংখ্য মানুষের হৃদয় মুহূর্তেই দুর্যোগে হারিয়ে গেছে প্রিয়জন ভেঙে পড়েছে ঘরবাড়ি বিচ্ছিন্ন হয়েছে যোগাযোগ ব্যবস্থা শত শত মানুষ নিখোঁজ স্বজনদের চোখে এখন শুধু উৎকণ্ঠা আর অপেক্ষা এমন কঠিন সময়ে নেপালের মানুষের কষ্ট যেন ছুয়ে গেছে বাংলাদেশের প্রতিটি মানুষের এর হৃদয়কেও। নেপালের এই মর্মান্তিক বিপর্যয়ে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ এবং দেশটির জনগণের প্রতি বাংলাদেশের সরকার ও জনগণের পক্ষ থেকে জানিয়েছেন আন্তরিক সমবেদনা। শোকবার্তায় তিনি বলেছেন, ভয়াবহ বন্যায় বিপুল সংখ্যক মানুষের প্রাণহানির ঘটনায় তিনি গভীরভাবে শোকাহত ও ব্যথিত। প্রিয়জন হারানো পরিবারগুলো এই অপূর্ণীয় ক্ষতির সময়ে বাংলাদেশের চিন্তা ও প্রার্থনা তাদের সঙ্গে রয়েছে। কিন্তু শুধু শোখ প্রকাশ করেই থেমে থাকেনি বাংলাদেশ। বিপদের এই মুহূর্তে নেপালের পাশে থাকার দৃহ প্রত্যয় ব্যক্ত করেছে ঢাকা। প্রধানমন্ত্রী জানিয়েছেন, সংকটের এই সময়ে নেপালের প্রয়োজন অনুযায়ী যেকোনো প্রয়োজনীয় সহায়তা দিতে প্রস্তুত বাংলাদেশ সরকার। বন্ধুত্বের প্রকৃত অর্থই যেন এখানে সুখের দিনে পাশে থাকা নয় বরং দুঃখের দিনে হাত বাড়িয়ে দেওয়া। এই মানবিক অবস্থান আরও স্পষ্ট হয়েছে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের নেপালের পররাষ্ট্রমন্ত্রী শিশির খানালের সঙ্গে ফোনালাপে। নেপালের ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগের পর বাংলাদেশের পূর্ণ সংহতি প্রকাশ করে তিনি জানিয়েছেন নেপালের প্রয়োজন অনুযায়ী যে কোন ধরনের সহযোগিতা দিতে প্রস্তুত বাংলাদেশ। একই সঙ্গে বাংলাদেশের সরকার ও জনগণের পক্ষ থেকে জানিয়েছেন গভীর শোক ও সমবেদনা। পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভাষায় এটি শুধু একটি প্রাকৃতিক দুর্যোগ নয় এটি এক ভয়াবহ ট্রাজেডি। পর্যটকসহ অনেকের প্রাণহানির আশঙ্কা, শত শত মানুষের নিখোঁজ থাকার খবর, পরিস্থিতির ভয়াবহতাকে আরো গভীর করেছে। তাই দ্রুত উদ্ধার, চিকিৎসা ও পুনরুদ্ধারের জন্য বাংলাদেশের সহায়তার প্রস্তুতি দুই দেশের বন্ধুত্বকে দিয়েছে এক অনন্য মানবিক মাত্রা। বাংলাদেশ ও নেপালের সম্পর্ক কেবল কূটনৈতিক যোগাযোগ কিংবা রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতার মধ্যে সীমাবদ্ধ নয়। বিপদের দিনে একে অপরের পাশে দাঁড়ানোর এই মানবিকতাই দুই দেশের মানুষের বন্ধনকে আরো শক্তিশালী করে। আজ নেপালের আকাশে যখন দুর্যোগের কালোছায়া তখন বাংলাদেশের বার্তা একটাই। নেপাল একা নয়। শোকের এই সময়ে বাংলাদেশের মানুষ নেপালের মানুষের পাশে আছে। উদ্ধার কাজে সহযোগিতা, ত্রাণ সহায়তা কিংবা প্রয়োজনের মুহূর্তে যে কোন মানবিক উদ্যোগ বন্ধুত্বের হাত বাড়িয়ে দিতে প্রস্তুত বাংলাদেশ।

0 coment rios: