আগামী পাঁচ বছরে বাংলাদেশে প্রায় ৬ বিলিয়ন মার্কিন ডলার (প্রায় ১ ট্রিলিয়ন ইয়েন) বেসরকারি বিনিয়োগের ব্যবস্থা করবে জাপান।বৃহস্পতিবার (২২ অক্টোবর) জাপানের সংবাদমাধ্যম নিক্কেই এশিয়া এ তথ্য জানিয়েছে। পরে বার্তা সংস্থা রয়টার্সও নিক্কেইর প্রতিবেদনের বরাত দিয়ে এ খবর প্রকাশ করে।প্রতিবেদনে উল্লেখ করা হয়, জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের মধ্যে অনুষ্ঠিত হতে যাওয়া আসন্ন দ্বিপক্ষীয় শীর্ষ সম্মেলনে যৌথ বিবৃতির মাধ্যমে এই ঐতিহাসিক বিনিয়োগের বিষয়টি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে।
এই বিশাল অর্থনৈতিক উদ্যোগের মূল লক্ষ্য হলো বাংলাদেশের সঙ্গে জাপানের দ্বিপক্ষীয় অর্থনৈতিক সহযোগিতা বহুগুণে বৃদ্ধি করা এবং বাংলাদেশকে দক্ষিণ এশিয়ার অন্যতম প্রধান শিল্প ও বিনিয়োগ হাব হিসেবে গড়ে তোলা।
জাপানি বিনিয়োগের প্রধান অগ্রাধিকারপ্রাপ্ত খাতগুলো হলো—দেশে অটোমোবাইল শিল্প এবং উন্নত উৎপাদন খাতের বিকাশ; বিদ্যুৎ ও জ্বালানি খাতের অবকাঠামো আধুনিকায়ন ও নতুন সংযোগ স্থাপন এবং বিশেষ অর্থনৈতিক অঞ্চল তৈরি।জাপানি ট্রেডিং হাউস সুমিতোমো করপোরেশনসহ অন্যান্য আন্তর্জাতিক অংশীদারদের প্রতিষ্ঠিত ‘বাংলাদেশ স্পেশাল ইকোনমিক জোনে’ নতুন নতুন জাপানি প্রতিষ্ঠানের বাণিজ্যিক উপস্থিতি ও উৎপাদন ইউনিট স্থাপন।প্রতিবেদনে বলা হয়েছে, চলতি মাসে জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি জাপানে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে স্বাগত জানাবেন। এ উপলক্ষে অনুষ্ঠিতব্য দ্বিপক্ষীয় শীর্ষ বৈঠকের যৌথ বিবৃতিতে এই বিনিয়োগ উদ্যোগের বিষয়টি উল্লেখ থাকবে।
নিক্কেইর তথ্য অনুযায়ী, সম্ভাব্য এই বিনিয়োগের অর্থ অটোমোবাইল ও অন্যান্য উৎপাদনশিল্প, পাশাপাশি জ্বালানি অবকাঠামো নির্মাণে ব্যয় করা হবে।এ ছাড়া জাপানের শীর্ষ বাণিজ্যিক প্রতিষ্ঠান সুমিতোমো কর্পোরেশনসহ বিভিন্ন প্রতিষ্ঠানের উদ্যোগে গড়ে ওঠা বাংলাদেশ স্পেশাল ইকোনমিক জোন (BSEZ)-এ বিনিয়োগকারী কোম্পানিগুলোও এই উদ্যোগের আওতায় থাকবে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।তবে, রয়টার্সের ওই প্রতিবেদনে বলা হয়েছে—তারা নিক্কেইর এ প্রতিবেদন স্বাধীনভাবে যাচাই করতে পারেনি।

0 coment rios: