বিএনপির বহিষ্কৃত নেতাদের জন্য খুলছে দলে ফেরার দরজা
জাতীয় সংসদ নির্বাচনে দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে বিদ্রোহী প্রার্থী হওয়া এবং বিদ্রোহী প্রার্থীদের সমর্থন করায় বহিষ্কৃত পাঁচ শতাধিক নেতাকে আবারও সাংগঠনিক কর্মকাণ্ডে ফিরিয়ে নেওয়ার উদ্যোগ নিয়েছে বিএনপি। দলীয় সূত্রে জানা গেছে, বিদ্রোহী প্রার্থীদের সমর্থন করায় বহিষ্কৃত তৃণমূল পর্যায়ের পাঁচ শতাধিক নেতার বহিষ্কারাদেশ পর্যায়ক্রমে প্রত্যাহার করা হবে। এর মাধ্যমে তাঁদের আবারও দলের সাংগঠনিক কার্যক্রমে সম্পৃক্ত করার পরিকল্পনা রয়েছে। বহিষ্কৃত বিদ্রোহী প্রার্থীদের মধ্যে নির্বাচনে বিজয়ী সাতজন নেতাও রয়েছেন। তাঁদের মধ্যে রয়েছেন পুরান ঢাকার আব্দুল হান্নান, কুমিল্লা-৭ আসনের আতিকুল আলম শান, মেহেরপুর-১ আসনের সালমা নূর রুবেল এবং দিনাজপুর-৫ আসনের এজেডএম রেজওয়ানুল হক।
এ ছাড়া বহিষ্কৃত নেতাদের মধ্যে সাইফুল আলম নিরব, তাইফুল ইসলাম টিপু, হাসান মামুন ও সাইফুল ইসলাম ফিরোজসহ বিভিন্ন পর্যায়ের নেতারা রয়েছেন।ইতোমধ্যে কয়েকজন নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে। পর্যায়ক্রমে অন্য নেতাদের বিষয়েও সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানা গেছে।

0 coment rios: