11/19/2026

উত্তরা থেকে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেপ্তার


 
রাজধানীর উত্তরা থেকে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (১৮ নভেম্বর) রাত ২টার দিকে উত্তরার ৩ নম্বর সেক্টরের একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালিদ মনসুর।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে উত্তরা ৩ নম্বর সেক্টরের ২ নম্বর রোডের ১৩ নম্বর বাসায় অভিযান চালানো হয়।সেইসাথে জিজ্ঞাসাবাদের জন্য অভিনেত্রী জ্যোতিকা জ্যোতিকে আটক করে ডিবি।
রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নাশকতা ঠেকাতে সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। অপতৎপরতা রোধে চলছে পুলিশের চিরুনি অভিযান।  এদিকে, রাতে বিচ্ছিন্নভাবে রাজধানীর কয়েকটি বাসে আগুন ও ককটেল বিস্ফোরণের মাধ্যমে নাশকতার চেষ্টা চালানো হয়। তবে পরিস্থিতি সামাল দিতে তৎপর ছিল আইনশৃঙ্খলা বাহিনী। বিভিন্ন এলাকায় অবস্থান নেয় ছাত্রদল-যুবদলের নেতাকর্মীরাও।


শেয়ার করুন

Author:

দেশ ২৪ নিউজ একটি অনলাইন নিউজ পোর্টাল। আমরা আইনীভাবে বাংলার খবর শেয়ার করছি। আমরা বর্তমানের খবরের সাথে মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা করছি।

0 coment rios: