8/27/2026

প্রধান বিরোধী দল বাংলাদেশ জামায়াতে ইসলামী এর ছায়া মন্ত্রিসভা গঠন।


 


সরকারের কার্যক্রম নজরদারি, বিকল্প নীতি প্রস্তাব তৈরি এবং ভবিষ্যৎ নেতৃত্ব প্রস্তুতের লক্ষ্যে ছায়া মন্ত্রিসভা গঠন করেছে জাতীয় সংসদের প্রধান বিরোধী দল বাংলাদেশ জামায়াতে ইসলামী। 

দলটির আমির ডাক্তার শফিকুর রহমানকে প্রধান মন্ত্রী ধরে গঠিত। এই কাঠামোয় শীর্ষ নেতা ও সংসদ সদস্যদের বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্ব দেয়া হয়েছে।

 সোমবার রাজধানীর মিন্টো রোডে বিরোধী দলীয় নেতার সরকারি বাসভবনে সংবাদপত্রের সম্পাদকদের সঙ্গে মতবিনিময় সভায় ছায়া মন্ত্রিসভার বিষয়টি জানান ডাক্তার শফিকুর রহমান। 

তিনি বলেন, ইতিমধ্যে ছায়া মন্ত্রিসভা গঠন করা হয়েছে এবং সদস্যদের প্রশিক্ষণ চলছে। নির্দিষ্ট সময়ের মধ্যে পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করা হবে।

দলীয় সূত্রে জানা গেছে, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে রয়েছেন সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন এ এইচ এম হামিদুর রহমান আজাদ। 

অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন ঢাকা বারো আসনের সংসদ সদস্য সাইফুল আলম খান মিলন। সমাজকল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন। মুজিবুর রহমান, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্বে রয়েছেন এহসানুল মাহবুব জুবায়ের। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন ব্যারিস্টার নাজিব উর রহমান।

 মোমেন। আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বে রয়েছেন মোহাম্মদ শিশির মনির।

 শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন ইলিয়াস মোল্লা। এছাড়া ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন হাফেজ রাশেদুল ইসলাম এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন সালাহউদ্দিন আইয়ুবী। 

জামাত বলছে, সরকারের প্রতিটি মন্ত্রণালয়ের কার্যক্রম পর্যালোচনা, দুর্বলতা চিহ্নিত করে বিকল্প নীতি প্রস্তাব দেওয়া এবং ভবিষ্যতের জন্য দক্ষ নেতৃত্ব তৈরি করাই ছায়া মন্ত্রিসভার মূল লক্ষ্য। 

প্রতিটি মন্ত্রণালয়ের জন্য আলাদা টিম কাজ করবে। এতে দলের নেতাদের পাশাপাশি বিভিন্ন খাতের বিশেষজ্ঞ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও সাবেক ছাত্রশিবির নেতাদেরও যুক্ত করা হয়েছে। 

আইনজীবী মোহাম্মদ শিশির মনির বলেন, গঠনমূলক গণতান্ত্রিক রাজনীতির চর্চা রয়েছে এমন দেশগুলোতে বিরোধীদল সরকারের মন্ত্রিসভার পাশাপাশি একটি সমান্তরাল বা ছায়া মন্ত্রিপরিষদ গঠন করে। 


শেয়ার করুন

Author:

দেশ ২৪ নিউজ একটি অনলাইন নিউজ পোর্টাল। আমরা আইনীভাবে বাংলার খবর শেয়ার করছি। আমরা বর্তমানের খবরের সাথে মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা করছি।

0 coment rios: