8/27/2026

জেদ্দা-চট্টগ্রাম ফ্লাইটে এক যাত্রীর মৃত্যু, মাসকাটে জরুরি অবতরণ।


 বুধবার বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট বিজি ওয়ান সিক্স জেদ্দা বিমান বন্দর থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে উড্ডয়ন করে। 

পরে আকাশে থাকা অবস্থায় যাত্রী সানোয়ারা বেগম অসুস্থ হয়ে পড়লে ফ্লাইটটি মাসকাটে ডাইভার্ট করে জরুরি অবতরণ করা হয়। 

সেখানে বিমান বন্দরের চিকিৎসকের কাছে নেয়া হলে তাকে মৃত ঘোষণা করা হয়। 

একমাস আগে সানোয়ারা বেগম প্রবাসী সন্তানের কাছে ওমরা করতে গিয়েছিলেন। 

সেখানে অসুস্থ হয়ে পড়লে চিকিৎসকের পরামর্শে বাংলাদেশে নিয়ে আসছিলেন স্বজনরা।

 পরে ফ্লাইটে অসুস্থ হয়ে মারা যান তিনি। চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে সকাল এগারোটায় নামার কথা ছিল। 

যাত্রী অসুস্থ হয়ে মৃত্যুবরণ করায় ফ্লাইটটির নির্ধারিত সময়ের কয়েক ঘণ্টা পর চট্টগ্রামে এসে পৌঁছায় বলে জানান যাত্রীরা।

 সানোয়ারা বেগম চট্টগ্রামের বাসিন্দা ছিলেন। তার মরদেহ দূতাবাসের মাধ্যমে বাংলাদেশে পাঠানো হবে বলে জানিয়েছেন স্বজনরা।


শেয়ার করুন

Author:

দেশ ২৪ নিউজ একটি অনলাইন নিউজ পোর্টাল। আমরা আইনীভাবে বাংলার খবর শেয়ার করছি। আমরা বর্তমানের খবরের সাথে মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা করছি।

0 coment rios: